আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সুযোগ নেই: এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন গুলোতে সঠিক ভাবে জ্বালানি বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল রোববার বিকেলে তিনি  উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে  পরিদর্শনে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
 
পরিদর্শনকালে এমপি কামরুজ্জামান রতন বলেন, কেউ যদি পাম্প বন্ধ রেখে অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টা করে, সেটার কোনো সুযোগ নেই। আজ আমরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ছিলাম। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে ভুক্তভোগীদের কাছ থেকে কিছু অভিযোগের কথা শোনা যাচ্ছে, যেগুলো মূলত অনুমাননির্ভর।
 
তিনি ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আপনারা যদি সত্যিকার অর্থে এ ধরনের কাজ না করেন, তাহলে অতিরিক্ত দামে তেল বিক্রির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিক্রি করতে হবে।
 
এ সময় তিনি খোলা বা বোতলে (লোজ) জ্বালানি বিক্রি না করার জন্যও নির্দেশনা দেন। এমপি রতন বলেন, লোজ তেল দেওয়া যাবে না। এগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। এ বিষয়ে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।
 
তিনি আরও বলেন, কোনো সমস্যা হলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা দলীয়ভাবেও আপনাদের পাশে আছি। নির্ভয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।
 
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে এমপি রতন বলেন, এটি সরকারের সৃষ্ট কোনো সংকট নয়। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই এর সমাধান হবে। ইতোমধ্যে জ্বালানি তেলের দুটি ট্যাঙ্কার বাংলাদেশে এসে পৌঁছেছে। তাই তেল মজুদ করে অতিরিক্ত মুনাফা করার কোনো সুযোগ নেই।
 
পরিদর্শন কালে জেলা বিএনপির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সুযোগ নেই: এমপি কামরুজ্জামান রতন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সুযোগ নেই: এমপি কামরুজ্জামান রতন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন গুলোতে সঠিক ভাবে জ্বালানি বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল রোববার বিকেলে তিনি  উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে  পরিদর্শনে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
 
পরিদর্শনকালে এমপি কামরুজ্জামান রতন বলেন, কেউ যদি পাম্প বন্ধ রেখে অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টা করে, সেটার কোনো সুযোগ নেই। আজ আমরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ছিলাম। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে ভুক্তভোগীদের কাছ থেকে কিছু অভিযোগের কথা শোনা যাচ্ছে, যেগুলো মূলত অনুমাননির্ভর।
 
তিনি ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আপনারা যদি সত্যিকার অর্থে এ ধরনের কাজ না করেন, তাহলে অতিরিক্ত দামে তেল বিক্রির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিক্রি করতে হবে।
 
এ সময় তিনি খোলা বা বোতলে (লোজ) জ্বালানি বিক্রি না করার জন্যও নির্দেশনা দেন। এমপি রতন বলেন, লোজ তেল দেওয়া যাবে না। এগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। এ বিষয়ে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।
 
তিনি আরও বলেন, কোনো সমস্যা হলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা দলীয়ভাবেও আপনাদের পাশে আছি। নির্ভয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।
 
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে এমপি রতন বলেন, এটি সরকারের সৃষ্ট কোনো সংকট নয়। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই এর সমাধান হবে। ইতোমধ্যে জ্বালানি তেলের দুটি ট্যাঙ্কার বাংলাদেশে এসে পৌঁছেছে। তাই তেল মজুদ করে অতিরিক্ত মুনাফা করার কোনো সুযোগ নেই।
 
পরিদর্শন কালে জেলা বিএনপির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত