আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন। বিদায় সংবর্ধনায় সহকর্মী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অতিথিদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে খাসকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। শফিউ আলম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কানিজ ফাতেমা, এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।
বক্তারা বলেন, একজন শিক্ষক শ্রেণিকক্ষ থেকে বিদায় নিলেও তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। মাওলানা আমির হোসাইনের দীর্ঘ শিক্ষকতা জীবন ও খাসকান্দি দাখিল মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ শিক্ষকতা জীবনে মাওলানা আমির হোসাইন মাদ্রাসাটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর হাতে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও তিনি ভূমিকা রেখেছেন।
বিদায়ী বক্তব্যে মাওলানা আমির হোসাইন প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ভারী হয়ে আসে তাঁর কণ্ঠ। উপস্থিত অনেকের চোখেও অশ্রু দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন। বিদায় সংবর্ধনায় সহকর্মী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অতিথিদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে খাসকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। শফিউ আলম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কানিজ ফাতেমা, এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।
বক্তারা বলেন, একজন শিক্ষক শ্রেণিকক্ষ থেকে বিদায় নিলেও তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। মাওলানা আমির হোসাইনের দীর্ঘ শিক্ষকতা জীবন ও খাসকান্দি দাখিল মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ শিক্ষকতা জীবনে মাওলানা আমির হোসাইন মাদ্রাসাটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর হাতে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও তিনি ভূমিকা রেখেছেন।
বিদায়ী বক্তব্যে মাওলানা আমির হোসাইন প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ভারী হয়ে আসে তাঁর কণ্ঠ। উপস্থিত অনেকের চোখেও অশ্রু দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত