আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মুন্সীগঞ্জের ‘আপন বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার ‘আপন বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় এ মনিটরিং অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 
 
অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে বেকারির ভেতর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
 
এসব অনিয়মের দায়ে বেকারির মালিক মো. জহিরুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
 
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মুন্সীগঞ্জের ‘আপন বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মুন্সীগঞ্জের ‘আপন বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
 
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার ‘আপন বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় এ মনিটরিং অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 
 
অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে বেকারির ভেতর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
 
এসব অনিয়মের দায়ে বেকারির মালিক মো. জহিরুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
 
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত