মুন্সীগঞ্জ জেলার আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন টঙ্গীবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জশীম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুলিশের দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন ওয়ারেন্ট তামিল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এএসআই জশীম বলেন, “আগস্ট মাসে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আমাকে পুরস্কৃত করায় মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। একই সঙ্গে টঙ্গিবাড়ী থানার সকল সহকর্মীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা আমার এই অর্জনের পেছনে বিশেষভাবে সহায়ক ছিল।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিলসহ পুলিশের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যেতে চান।
এদিকে এএসআই জশীমের এই অর্জনে টঙ্গীবাড়ি থানার সহকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা মনে করেন, তার এ সাফল্য থানার অন্যান্য সদস্যদেরও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত