বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচন ঘিরে ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে বিএনপি নেতা-কর্মীরা ভ্যানগার্ডের মতো পাহারা দেবে এবং দাঁতভাঙা জবাব দেবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আগামী দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। তবে বিএনপি নেতা-কর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃশা, সাংগঠনিক সম্পাদক আয়িশা আলম নার্গিস, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার অনু, সিরাজদীখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা শিখাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
০৯.০৯.২৫

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

মতামত