আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুক্তিযুদ্ধের সংগঠক ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদী বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ২১ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামে "ধামারণ কাজী বাড়ী জামে মসজিদ" এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাই মুক্তিযুদ্ধের সংগঠক "বাচ্চু কাজী স্মতি পাঠাগার"র উদ্যোগে মরহুমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নবাসী, আলদীবাজার শুভাকাঙ্খিদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি ও দৈনিক মুন্সীগঞ্জের সময় এর নির্বাহি সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপুর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক কাজী গিয়াসউদ্দিন আহমদ ওরফে বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল
ইন্তেকাল করেন।
মতামত