আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা ও বালুচর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর হাটের ইজারা, বালুচর বাজার বণিক সমিতির নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্যকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেটাবিদ্ধসহ আহত ১০
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেটাবিদ্ধসহ আহত ১০

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা ও বালুচর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর হাটের ইজারা, বালুচর বাজার বণিক সমিতির নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্যকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত