আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়ন আবারও অশান্ত হয়ে উঠতে শুরু করেছে । ইতিমধ্যে চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। মুন্সীগঞ্জের চরাঞ্চলের রাজনীতি মূলত আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল এবং সহিংস সংঘাতের দিকে ধাবিত হয়ে ওঠে। পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত এই চরাঞ্চলের ৫টি ইউনিয়নে
রাজনৈতিক ক্ষমতার রদবদল বা নির্বাচনকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা দেখা যায়। বর্তমানে
ইউপি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। চরাঞ্চলের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য এবং বর্তমান প্রেক্ষাপট দৈনিক মুন্সীগঞ্জের সময় পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:
আঞ্চলিক ও দলীয় আধিপত্যের লড়াই:
============================
চরাঞ্চলে ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখা বা নতুন করে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। স্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতায় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি এবং দেশীয় অস্ত্রের ব্যবহার বেশ সাধারণ ঘটনা।
অভ্যন্তরীণ কোন্দল:
=============
এই অঞ্চলের রাজনীতিতে শুধু আন্তঃদলীয় বিরোধই নয়, বরং প্রধান দলগুলোর (যেমন বিএনপি বা আওয়ামী লীগ) নিজেদের ভেতরের গ্রুপগুলোর কোন্দল ও সংঘাত প্রায়ই সহিংস রূপ নেয়। উদাহরণস্বরূপ, স্থানীয় নেতৃত্ব বা আসন্ন নির্বাচনগুলোতে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে চরম গৃহদাহ দেখা যায়।
স্থানীয় নির্বাচন কেন্দ্রিক সহিংসতা:
=======================
যেকোনো ইউনিয়ন পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে চরাঞ্চলের গ্রামগুলো (যেমন চরডুমুরিয়া বা দক্ষিণ বেহেরকান্দি) উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রার্থীর অনুসারীদের মুখোমুখি সংঘর্ষের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা প্রায়ই বিঘ্নিত হয়।
ভৌগোলিক ও অর্থনৈতিক প্রভাব:
======================
চরাঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং চরের আলু জমির নিয়ন্ত্রণ বা বালু মহালের মতো অর্থনৈতিক স্বার্থ স্থানীয় রাজনীতির সমীকরণ নির্ধারণে বড় ভূমিকা রাখে।
বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে
======================
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতারা পালিয়ে যান। শুরু হয় বিএনপি নেতাদের আধিপত্য বিস্তারের রাজনীতি। দল ভারী করতে বিএনপি নেতাদের দুটি পক্ষ আওয়ামী লীগের লোকজনকে এলাকায় এনে নিজেদের দলে ভেড়াতে শুরু করে। সদরের চরকেওয়ার, মোল্লাকান্দি, আধরা, বাংলাবাজার ও শিলই ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের দল ভারী করতে এখনও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজেদের ছায়াতলে আশ্রয় দেওয়া অব্যাহত রেখেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
স্থানীয় রাজনৈতিক কর্মীরা জানিয়েছেন, আধিপত্য বিস্তার ও বজায় রাখতে চরাঞ্চলে গ্রাম ভিত্তিক মেরুকরণ হয়। তাই বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই মেরুকরণের হিসাবে একই পক্ষে অবস্থান নিয়ে থাকে। তাই ইউপি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের আভ্যন্তরীন কোন্দল দেখা দিলে গ্রাম ভিত্তিক মেরুকরণের পথে হাটতে হয়।
আবারও অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল
======================
ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়ন আবারও অশান্ত হয়ে উঠতে শুরু করেছে । ইতিমধ্যে চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
মোল্লাকান্দ ইউনিয়ন
==============
গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জের ধরে যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
গ্রামবাসী জানিয়েছে, শুক্রবার ও শনিবার পুলিশ অভিযান চালালেও সংঘর্ষ লিপ্ত বিএনপির দুই পক্ষের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের অভিযানের খবর আগাম জানতে পেরে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা নিরাপদ স্থানে চলে যায়। এরপর পুলিশ এসে অভিযানে নেমে কাউকে না পেয়ে নিরীহ মানুষের ওপর খারাপ আচরণ করে। পুলিশ চলে গেলে উভয় পক্ষের কর্মী বাহিনী আবার নিজ নিজ এলাকায় ফিরে আসে। গ্রামবাসীর ভাষ্য, সরকার বদল হলে নেতা বদল হয়, গ্রুপ থেকে যায়। যেদল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকে বসানো হয় নেতৃত্বের আসনে।
চরকেওয়ার ইউনিয়ন
==============
মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইয়াসিন সরদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে খাসকান্দি এলাকায় ইয়াসিন সরদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও এসব মালামাল উদ্ধার করা হয়।
অন্য দিকে টরকী গ্রামে বাড়ী থেকে ডেকে নিয়ে মুন্না মৃধা নামের একজনকে হত্যা করা হয়। পুলিশ তদন্তে মাদক সংক্রান্ত বিষয় খুঁজে পেলেও এই হত্যাকান্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
অন্য দিকে চরকেওয়ার ইউনিয়নের চরমশুরা গ্রামে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ২ জন আহত হয়। এছাড়া বাঘাইকান্দি গ্রামে প্রতিপক্ষের ককটেল হামলায় শাহজাহান খলিফা ও তার শিশু সন্তান আহমেদ খলিফা জখম হয়। ২টি ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এতে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত