মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় আতাউর রহমান খান উঠার বৈঠক করেছেন। আজ (২৪ এপ্রিল) শুক্রবার বিকালে শিমুলিয়া গ্রামে তার নিজ বাসার আঙিনায় ইউনিয়নের গণমান্যদের নিয়ে এ নির্বাচনী বৈঠক করেন। আনুষ্ঠানিকভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। এতে গ্রামের গণ্যমান্যদের সম্মতি পেয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের লাভে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন আতাউর খান।
তিনি তার স্বাগত বক্তব্যে বলেন আগামী নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি সব সময় যেমন ইউনিয়নবাসীর পাশে থেকেছি। এখন আপনারা আমাকে আপনাদের সমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচনে সহযোগিতা করুন। যাতে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের আরও সেবা করার সুযোগ পাই। হলদিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রতিশ্রুতিও দেন এ প্রার্থী।
বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক আরশাফ উদ্দিন খান আশুর সঞ্চালনায় আলম হোসেন খান, আব্দুর রহিম শেখ, মনিরুজ্জামান দুলু খান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঝন্টু রাজ, সাধারণ সম্পাদক এসকে বিপ্লব, শাহজাহান শেখ, শিতা নাথ, ঠাকুর দাস, আওলাত হোসেন, টিটু শেখ, মিনাল খান, রাকিউল খান, আল আমীন শেখ, নাজিরুল, সুমন শেখ, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক মঞ্জু, রুবেল শেখ, কামাল হোসেন, নির্মল কর্মকার, বিজয় খলিফা, চান্দু শিল, সমাপ্ত মোল্লা, হানিফ মোল্লা, দিদার শেখ, অপু খানসহ গ্রামের সকল স্থরের গণ্যমান্য, নারীপুরুষ চেয়ারম্যান নির্বাচনে অনুমতি জ্ঞাপন করেন।
মতামত