উত্তর বেহারকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাওয়ার হিটার্স। সদর উপজেলার উত্তর বেহারকান্দি গ্রামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সুপার কিংকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে দলটি। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম মুন্সী।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জসিম দেওয়ান, মোক্তার সরকার ও জিয়া সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। আয়োজনে ছিলেন সাদ্দাম, শাহাবুদ্দিন, মুরাদ, মামুন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

মতামত