চব্বিশের ৪ আগষ্ট আওয়ামীলীগ কর্মীদের গুলিতে নিহত হওয়া তিন শহীদের স্মরণে উদ্বোধনের ৫ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নির্মান কাজ সম্পন্ন হয়নি "স্ট্রিট মেমোরি স্ট্যাম্প" নামে স্মৃতিফলক।
নিহত হওয়ার ৯ মাস ২২ দিনের মাথায় জেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরের ১৯ জুলাই জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় জুলাই শহীদের স্মরণে সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প' নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সে সময় বলা হয়, এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে জুলাই শহীদের স্মরণে সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প' নির্মাণ কাজ।
১৯ জুলাই থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৫ মাস পেরিয়ে গেলেও গতকাল শনিবার পর্যন্ত এই স্মৃতিফলক নির্মাণ কাজ শেষ হয়নি। এদিন বিকেলে দেখা গেছে, জুলাই শহীদের স্মরণে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়ক বিভাজনের উপর নির্মিতব্য ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ বর্তমান পর্যন্ত শতভাগ সম্পন্ন হয়নি। নির্মানাধীন ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ তিনটি চট দিযে এখন মোড়ানো অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, চব্বিশের ৪ আগষ্ট মুন্সীগঞ্জে আওয়ামীলীগ কর্মীদের গুলিতে নিহত হয় সজল, ডিপজল ও রিয়াজুল ফরাজী নামের তিন আন্দোলনকারী। তাদের স্মরণে চলতি বছরের ১৯ জুলাই শহরের কৃষি ব্যাংকের সামনে "তিন শহীদ চত্ত্বরে" তিনটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’এর ভিত্তিপ্রস্তর করা হয়। তবে ৫ মাস পেরিয়ে গেলো এখন পূর্নাঙ্গ হয়নি স্থাপনা গুলোর কাজ।
মতামত