শিগগিরই অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। তাই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সরগরম হয়ে উঠছে গজারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে আলোচনায় এসেছে মোতাহার হোসেন জাহাঙ্গীর নামের এক বিএনপি নেতার নাম। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সন্তান এবং সুইডেন বিএনপির সাবেক সভাপতি এবং রাজধানী ঢাকার ধানমন্ডি ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
জানতে চাইলে সম্ভাব্য প্রার্থী মোতাহার হোসেন জাহাঙ্গীর দৈনিক মুন্সীগঞ্জের সময়'কে জানান, দলীয় মনোনয়ন ও এলাকাবাসীর সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বর্তমানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
ইমামপুর ইউনিয়নের প্রবীণ বাসিন্দা জব্বার মিয়া বলেন, মোতাহার হোসেন জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির
রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি প্রার্থী হলে মানুষের সাড়া পাবেন। ব্যক্তি হিসেবেও তিনি একজন ভালো মানুষ।
হোগলাকান্দি গ্রামের তরুণ ভোটার মাসুম বলেন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক বিরোধী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রার্থীর পক্ষে কাজ করবেন তিনি।
অন্যদিকে নারী ভোটার আয়েশা সিদ্দিকা বলেন, নারীদের নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা কর্মসূচি আরও জোরদার করা দরকার। নির্বাচিত প্রতিনিধি যেন নারীদের কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং কার্যকর পদক্ষেপ নেন এটাই আমাদের প্রত্যাশা।
মতামত