সিলেবাসের মধ্যে প্রশ্ন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ করেছে এইচএসসি পরিক্ষার্থীরা। বুধবার দুপুরে শহরের থানারপোল এলাকার অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্য চত্ত্বরে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন পরিক্ষার্থীরা। এসময় শিক্ষামন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের কটাক্ষের অভিযোগ তুলে প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলন করারীরা
পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পরীক্ষার প্রশ্ন বোধগম্য ও সিলেবাসভিত্তিক করা, বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীর আত্ম হত্যার হওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ৫দফা দাবি তুলে ধরেন তারা। ৫দফা দাবি তুলে ধরেন সরকারি হরগঙ্গা কলেজে ছাত্র মারুফ চৌধুরী।
তিনি বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের সরকারের প্রতি আহ্বান। দাবি না মানলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
এদিকে একই সাথে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে পাশাপাশি সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করতে দেখাযায়।
উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল বলেন, শিক্ষার্থীদের যে কোন দাবির কে আমরা সম্মান জানাই। তবে রাস্তায় যেন যানজট না হয় সেজন্য আমরা তাদের কাছে সহাবস্থা নিয়েছি। সরকার তাদের বেশ দাবি গুলো মেনে নিয়েছে । এরপরও ছাত্রদের মধ্যে যেন কোন কুচক্রী না থাকতে পারে সেজন্য আমাদের সতর্কতা রয়েছে।
মতামত