আপডেট : সোমবার, ২৯ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এক বছরেও শুরু হয়নি লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের পোর্টের কাজ, হতাশ স্থানীয়রা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের ইকো কনটেইনার পোর্ট নির্মাণের জোরালো ঘোষণা এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টার কাছ থেকে। সেই ঘোষণার এক বছর পার হলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা হতাশা প্রকাশ করেছেন।

২০২৫ সালের ২২ জুন শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় নৌপরিবহন, স্বরাষ্ট্র, পরিবেশ, শিল্প এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পাঁচ উপদেষ্টা উপস্থিত ছিলেন। ওই সভায় জানানো হয়, বিআইডব্লিউটিএর প্রায় ২৯ দশমিক ৩১ একর জমিতে প্রায় ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ইকো কনটেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন, রিভার মিউজিয়াম, ইকো রিসোর্ট, শিশু পার্ক এবং পুরোনো ফেরিঘাটের ঐতিহ্য সংরক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

তখন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণে সরকারই প্রধান অর্থায়ন করবে। পর্যটন অংশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুযোগ রাখা হবে।

কিন্তু ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকল্পের দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি। প্রকল্প অনুমোদন, দরপত্র আহ্বান কিংবা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া ঘাটের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে। আন্তর্জাতিক মানের পোর্ট নির্মিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন বিকাশের নতুন সুযোগ তৈরি হতো। কিন্তু দীর্ঘ সময়েও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা হতাশ।

ঘাটের স্থানীয় ব্যবসায়ী মো. সুজন  বলেন, সরকারের ঘোষণার পর তারা নতুন সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক বছরেও কাজ শুরু না হওয়ায় সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রকল্পটির প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবায়ন শুরু করার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু লৌহজং নয়, সমগ্র মুন্সীগঞ্জ জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এক বছরেও শুরু হয়নি লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের পোর্টের কাজ, হতাশ স্থানীয়রা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এক বছরেও শুরু হয়নি লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের পোর্টের কাজ, হতাশ স্থানীয়রা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের ইকো কনটেইনার পোর্ট নির্মাণের জোরালো ঘোষণা এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টার কাছ থেকে। সেই ঘোষণার এক বছর পার হলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা হতাশা প্রকাশ করেছেন।

২০২৫ সালের ২২ জুন শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় নৌপরিবহন, স্বরাষ্ট্র, পরিবেশ, শিল্প এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পাঁচ উপদেষ্টা উপস্থিত ছিলেন। ওই সভায় জানানো হয়, বিআইডব্লিউটিএর প্রায় ২৯ দশমিক ৩১ একর জমিতে প্রায় ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ইকো কনটেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন, রিভার মিউজিয়াম, ইকো রিসোর্ট, শিশু পার্ক এবং পুরোনো ফেরিঘাটের ঐতিহ্য সংরক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

তখন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণে সরকারই প্রধান অর্থায়ন করবে। পর্যটন অংশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুযোগ রাখা হবে।

কিন্তু ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকল্পের দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি। প্রকল্প অনুমোদন, দরপত্র আহ্বান কিংবা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া ঘাটের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই কমে গেছে। আন্তর্জাতিক মানের পোর্ট নির্মিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন বিকাশের নতুন সুযোগ তৈরি হতো। কিন্তু দীর্ঘ সময়েও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা হতাশ।

ঘাটের স্থানীয় ব্যবসায়ী মো. সুজন  বলেন, সরকারের ঘোষণার পর তারা নতুন সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক বছরেও কাজ শুরু না হওয়ায় সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রকল্পটির প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবায়ন শুরু করার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু লৌহজং নয়, সমগ্র মুন্সীগঞ্জ জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত