আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এনআইডি তথ্য পাচার মামলায় গ্রেপ্তার দুই কর্মচারী গজারিয়ার নন: নির্বাচন অফিসের স্পষ্টীকরণ.

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুজন কর্মচারী গ্রেপ্তারের ঘটনায় গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্টতার বিষয়ে ছড়ানো খবরকে বিভ্রান্তিকর বলে স্পষ্টীকরণ দিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিস।
 
গতকাল রোববার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার মনিটরিং টিম নিয়মিত নজরদারির সময় একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়, যারা “ওএনআইডি হেল্প ডেক্স গ্রুপ ” নামে একটি ফেসবুক গ্রুপসহ বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, মোবাইল অপারেটরের কললিস্ট ও লোকেশন, এমএফএস তথ্য, পাসপোর্ট ও সিম রেজিস্ট্রেশনের তথ্য অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।
 
সিআইডির তথ্য অনুযায়ী, চক্রের সক্রিয় সদস্য আল-আমিনকে গত ১৫ জানুয়ারি  শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অষ্টম তলার একটি স্টাফ কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একই দিনে মোঃ হাবীবুল্লাহকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
 
প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) আল-আমিন গজারিয়া উপজেলার কর্মচারী নন। তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ দ্বিতীয় পর্যায়ের আউটসোর্সিংয়ে নিয়োজিত ছিলেন। অপরদিকে, মোঃ হাবীবুল্লাহ ২০০৮ সালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সাল থেকে ঢাকায় নির্বাচন কমিশনে কর্মরত ছিলেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্তের স্বার্থে গত বছর ২৮ এপ্রিল তাকে গজারিয়া উপজেলায় বদলি করা হয়।
 
দীর্ঘদিন ধরে আল-আমিন ও মোঃ হাবীবুল্লাহ ওটিপি ব্যবহার করে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করতেন।
 
উপজেলা নির্বাচন অফিস আরও জানায়, মোঃ হাবীবুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৫/২০২৫) চলমান থাকায় গজারিয়ায় যোগদানের পর তাকে কেবল অফিসের বাইরের প্রশাসনিক কাজে নিয়োজিত করা হয়েছিল। জাতীয় পরিচয়পত্র সেবার কোনো কাজ তাকে দিয়ে করানো হয়নি। এছাড়া গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে আল-আমিন নামে কোনো ডাটা এন্ট্রি অপারেটর কর্মরত নেই।
 
সিআইডি ও নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য গণমাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করে উপজেলা নির্বাচন অফিস, গজারিয়ার নামে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এনআইডি তথ্য পাচার মামলায় গ্রেপ্তার দুই কর্মচারী গজারিয়ার নন: নির্বাচন অফিসের স্পষ্টীকরণ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এনআইডি তথ্য পাচার মামলায় গ্রেপ্তার দুই কর্মচারী গজারিয়ার নন: নির্বাচন অফিসের স্পষ্টীকরণ.

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুজন কর্মচারী গ্রেপ্তারের ঘটনায় গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্টতার বিষয়ে ছড়ানো খবরকে বিভ্রান্তিকর বলে স্পষ্টীকরণ দিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিস।
 
গতকাল রোববার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সাইবার মনিটরিং টিম নিয়মিত নজরদারির সময় একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়, যারা “ওএনআইডি হেল্প ডেক্স গ্রুপ ” নামে একটি ফেসবুক গ্রুপসহ বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, মোবাইল অপারেটরের কললিস্ট ও লোকেশন, এমএফএস তথ্য, পাসপোর্ট ও সিম রেজিস্ট্রেশনের তথ্য অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।
 
সিআইডির তথ্য অনুযায়ী, চক্রের সক্রিয় সদস্য আল-আমিনকে গত ১৫ জানুয়ারি  শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অষ্টম তলার একটি স্টাফ কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একই দিনে মোঃ হাবীবুল্লাহকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
 
প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) আল-আমিন গজারিয়া উপজেলার কর্মচারী নন। তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ দ্বিতীয় পর্যায়ের আউটসোর্সিংয়ে নিয়োজিত ছিলেন। অপরদিকে, মোঃ হাবীবুল্লাহ ২০০৮ সালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সাল থেকে ঢাকায় নির্বাচন কমিশনে কর্মরত ছিলেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্তের স্বার্থে গত বছর ২৮ এপ্রিল তাকে গজারিয়া উপজেলায় বদলি করা হয়।
 
দীর্ঘদিন ধরে আল-আমিন ও মোঃ হাবীবুল্লাহ ওটিপি ব্যবহার করে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করতেন।
 
উপজেলা নির্বাচন অফিস আরও জানায়, মোঃ হাবীবুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৫/২০২৫) চলমান থাকায় গজারিয়ায় যোগদানের পর তাকে কেবল অফিসের বাইরের প্রশাসনিক কাজে নিয়োজিত করা হয়েছিল। জাতীয় পরিচয়পত্র সেবার কোনো কাজ তাকে দিয়ে করানো হয়নি। এছাড়া গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে আল-আমিন নামে কোনো ডাটা এন্ট্রি অপারেটর কর্মরত নেই।
 
সিআইডি ও নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য গণমাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করে উপজেলা নির্বাচন অফিস, গজারিয়ার নামে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত