নদীর পাড়ে থাহি। এনে শীত অনেক বেশি পড়ে। দিনে যেমুন তেমুন রাইতে ঠান্ডায় কাপাকাপি শুরু হইয়্যা যায়। কম্বলডা পাইয়্যা আমার বহুত উপকার হইলো।এহন রাইতে হওক আর দিন কম্বল গায়ে দিয়্যা ভালা ঘুমাইতে পারমু। নতুন কম্বল পেয়ে কথা গুলো বলেন পঞ্চাশউর্ধ পক্ষঘাতগ্রস্থ রোজী বেগম। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনার তীরবর্তী মোল্লাচর গ্রামে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার সকালে মোল্লাচর এলাকায় ২৫০ জন অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল মোল্লাচর ছাড়াও হাটলক্ষীগঞ্জ, উত্তর ইসলামপুর, পাঁচঘরিয়াকান্দি গ্রামের নিন্ম আয়ের ও শ্রমজীবী শ্রেণির মানুষরা পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের বিবিএ ফিন্যান্স বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্যে এসব কম্বল দেওয়া হয়। শীতার্ত মানুষ খুঁজে তাঁদের হাতে কম্বল তুলে দেওয়ার এ কাজে সহযোগিতা করেন মুন্সিগঞ্জের প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
কম্বল পেয়ে খুশি হন মোল্লাচর গ্রামের তমু মোল্লা (৯০)। এই বয়স্ক মানুষটি কম্বল পেয়ে দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তমু মোল্লা বলেন,বয়সের কারনে ঘর থেকে বাহির হইতে পারিনা।কেউ খবর লয়না। কত মানুষ কম্বল পাইতো, আমারে দিত না।শীতে অনেক কষ্ট হইতাছিল।দুইদিন আগে আমার নামে ছিলিপ দিছে।আইজকা একটা কম্বল দিছে। গত বৃহস্পতি ও শুক্রবার সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হত দরিদ্রদের তালিকা করা হয়। শনিবার সকালে তালিকায় থাকা ব্যক্তিরা ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনায় এসে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০ টা থেকে কম্বল বিতরণ শুরু হয়।
ইসলামপুর এলাকায় ছোট্ট একটি দুইচালা ঘরে ভাড়া থাকেন নুরুন্নাহার বেগম(৬০)। দুই কক্ষের ওই ঘরে ছেলে,ছেলের বউ,নাতি-নাতনিদের নিয়ে তাঁর বসবাস। সংসার চালাতে এই নারী নিজেও জমি ও নদীর তীর থেকে শাক কুড়িয়ে বিক্রি করেন। নুরুন্নাহার বেগম বলেন, শীতের মধ্যেই খেতা-কম্বলের অভাবে খুব কষ্ট করতাম।কম্বলডা পাওয়নে এহন একটু আরামের ঘুম হইবো।শীত কিছুডা অইলেও কম অইবো।
কম্বল পাওয়া কয়েক জন নারী-পুরুষ জানান, সরকার থেকে,রাজনৈতিক দল থেকে অনেক কম্বল দেওয়া হয়েছে। প্রতিটি এলাকার প্রভাবশলীরা এসব কম্বল বিতরণ করেছেন। তাঁরা তাদের সমর্থক,ভোটারদের বেছে বেছে কম্বল দিয়েছে।আর প্রথম আলো আমাদের মত অসহায় মানুষ,যাদের কেউ কিছু দেয়না,তাদের কম্বল দিয়েছে।যারা কম্বল দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নুরুননবী, সভাপতি মাসফিক সিহাব, সহ-সভাপতি রাজীব পাল, সাধারণ সম্পাদক স্বাধীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, বন্ধু নপুর, সানায়া সিফাত ও প্রথম আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

মতামত