উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর ঈদগাহ ও গোরস্থান কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে হাতি মার্কা নিয়ে ২৬৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হারুন অর রশিদ মৃধা।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৭৮ জন ভোটারের মধ্যে ৫৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গণনা শেষে বিকেল পৌনে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিলে মোট ২১টি পদের কথা উল্লেখ থাকলেও অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে সমঝোতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। ফলে শুধুমাত্র সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিনজন প্রার্থী। হাতি প্রতীক নিয়ে বিজয়ী হারুন অর রশিদ মৃধার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাসেত চৌধুরী বাঘ প্রতীক নিয়ে পান ২০৫ ভোট। এছাড়া ঘোড়া প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আতাউর রহমান খোকন।
ফলাফল ঘোষণার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নব নির্বাচিত সভাপতি হারুন অর রশিদ মৃধা বলেন, "যেসব সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা ভোট দেননি তাদেরও ধন্যবাদ জানাই। নির্বাচন এখন শেষ, এখন আমাদের প্রধান কাজ হলো ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে ভবেরচর ঈদগাহ ও গোরস্থানের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।"
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "দীর্ঘ চাকরিজীবনে বহু নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ হলেও আজকের অভিজ্ঞতা ছিল একদম ব্যতিক্রম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। সব প্রার্থীরাও হাসিমুখে ফলাফল মেনে নিয়েছেন।"

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

মতামত