মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট ব্রীজের মাঝখানে বড় ধরনের গর্ত দেখা দিলে, পরে লোক দেখানো মেরামত করা হলেও চরম ঝুঁকির মধ্যে পড়েছে স্থানীয় মানুষের যাতায়াত। পূর্বে ভাঙা কংক্রিটের নিচ থেকে বের হয়ে থাকা লোহার রড স্পষ্টভাবে দৃশ্যমান থাকলেও এখনো স্থায়ী সংস্কার কাজ শুরু হয়নি। দুর্ঘটনা এড়াতে গর্তে লোহার পাত ব্যবহার করে অস্থায়ীভাবে সংস্কার করা হয়েছে।
বর্তমানে ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল করলেও শঙ্কা কাটেনি এখনো। তবে তিন চাকার যানবাহন, মোটরসাইকেল ও সাইকেল দিয়েই প্রতিদিন মুন্সীরহাট বাজারমুখী মানুষের যাতায়াত চলছে। মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ, পূর্বশীলমন্দি, চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা, দক্ষিণ চরমশুরা, চর ঝাপটা, বর্ষার চর এবং আধারা ইউনিয়নের হাজার হাজার মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল।
স্থানীয় ব্যবসায়ী মান্নান বলেন, এই ব্রীজ দিয়েই আমাদের প্রতিদিন বাজারে আসা-যাওয়া। গর্তটা খুবই ভয়ংকর। অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হয়েছে, কিন্তু দ্রুত স্থায়ীভাবে মেরামত না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই অতি দ্রুত যেনো ব্রীজ টি স্থায়ীভাবে মেরামত করা হয়।
ইজিবাইক চালক সোহেল জানান, ভারী গাড়ি নিয়ে ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে। আমরা ছোট গাড়ি দিয়ে যাত্রী নিয়ে যেতে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন যাত্রী নিয়ে ব্রীজ থেকে পরে যাই, প্রতিনিয়ত এই আতঙ্ক নিয়ে আমরা চলাচল করি। আমাদের দাবি শীঘ্রই বৃষ্টিকে স্থায়ী ভাবে মেরামত করে দেয়া হক।
ব্রীজটি সংস্কারে মুন্সীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ব্রীজটি চলাচলে অনুপুযোগী হওয়ায় বড় গর্তে লোহার পাত দিয়ে সংস্কার করা হয়েছে, কিন্তু পুরো ব্রীজ টি ঝুঁকিপূর্ণ রয়েছে এখনো, আমাদের পরিকল্পনা আছে বৃষ্টিকে স্থায়ীভাবে সংস্কার করার। তবে এই মুহূর্তে ফান্ড না থাকায় আমরা করতে পারছিনা, কিন্তু খুব শীঘ্রই আমরা ব্রীজ টি পূর্ণাঙ্গভাবে মেরামত করে দেয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ব্রীজের দুই পাশের কয়েকটি স্থানে কংক্রিটের রেলিং ভেঙে পড়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারকে ঘিরে মানুষের চাপ বেশি থাকায় তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান। এলাকাবাসীর দাবি, দেরি না করে মুন্সিরহাট ব্রীজটি মেরামত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

মতামত