আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। শুক্রবার বিকেলে কামারখাড়া বাজার এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন।
মামুন মোল্লা বলেন, কামারখাড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বাজারের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
মামুন মোল্লার সমর্থকরা জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তারা তার পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত