সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও একযোগে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ যুগান্তকারী কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলা সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়। উদ্বোধনী দিনেই জেলার ৬টি উপজেলার ৪ হাজার ৯১২ জন কৃষকের হাতে বহুল কাঙ্ক্ষিত ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কর্মসূচির প্রি-পাইলটিং ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে গত মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সফলভাবে কার্যক্রম পরিচালিত হয়, যার মাধ্যমে প্রায় ২১ হাজার কৃষক সুবিধা পান। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমানে ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় বিস্তৃত পরিসরে এটি বাস্তবায়ন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এরই অংশ হিসেবে দেশের আরও ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় ১ লক্ষ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ৪০ লক্ষ কৃষককে এ সুবিধার আওতায় আনার বৃহৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প কর্মকর্তারা জানান, এই ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে সেচ ও যন্ত্রপাতি সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা, সরাসরি পণ্য বিক্রয়ের সুবিধা, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও রোগ-বালাইবিষয়ক পরামর্শসহ মোট ১০ ধরনের রাষ্ট্রীয় সেবা এক ছাতার নিচে পাবেন। এ উদ্যোগের ফলে দেশের কৃষি খাত আরও আধুনিক, তথ্যনির্ভর ও সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত