আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গজারিয়ায় বিএনপির দোয়া মাহফিল, দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি.

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিও উত্থাপন করা হয়।
 
গতকাল বুধবার দুপুর ১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নির্দেশনা ও আয়োজনে এবং গজারিয়া উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় উপজেলার রসুলপুর বটতলা এলাকায় বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুজিবর রহমান। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিলে জনগণের ভোটে বিজয়ী হয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন।
 
বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত বিএনপির দলীয় এমপি প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান।
 
দোয়া মাহফিলের আগে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের পক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করা হয়। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রসুলপুর বটতলায় এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (ভিপি মহন), গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, বিএনপি নেতা মুকবুল আহমেদ রতন, জাহাঙ্গীর হোসেন মাতবর, মো. বাবুল গোলদার, শফিকুর রহমান শিকদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম জসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিবুর রহমান রিফাত এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
 
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকেই জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক নেতা-কর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মুন্সীগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে আসছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গজারিয়ায় বিএনপির দোয়া মাহফিল, দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গজারিয়ায় বিএনপির দোয়া মাহফিল, দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি.

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিও উত্থাপন করা হয়।
 
গতকাল বুধবার দুপুর ১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নির্দেশনা ও আয়োজনে এবং গজারিয়া উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় উপজেলার রসুলপুর বটতলা এলাকায় বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুজিবর রহমান। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিলে জনগণের ভোটে বিজয়ী হয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন।
 
বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত বিএনপির দলীয় এমপি প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান।
 
দোয়া মাহফিলের আগে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের পক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করা হয়। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রসুলপুর বটতলায় এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (ভিপি মহন), গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, বিএনপি নেতা মুকবুল আহমেদ রতন, জাহাঙ্গীর হোসেন মাতবর, মো. বাবুল গোলদার, শফিকুর রহমান শিকদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম জসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিবুর রহমান রিফাত এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
 
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকেই জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক নেতা-কর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মুন্সীগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে আসছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত