তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ) সন্ধ্যায় শহরের মুন টাওয়ার মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া মাহফিল শেষে জেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড মাহবুব উল আলম স্বপন, সহ- সভাপতি মো. দুলাল হোসেন, সাধারন সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, দপ্তর সম্পাদক ফেরদৌস উর রহমান, কার্যকরী সদস্য এড শাহ আলম, সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
মতামত