আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে এক নারী আটক, পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

​সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকা জেলার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে।

​গজারিয়া থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কাদের ভূঁইয়া বলেন, "আমরা গোপন সূত্রে খবর পাই ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন 'পাঁচমিশালি' নামে একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় ওই রেস্টুরেন্টের সামনে অবস্থান করা আমেনা আক্তার নামে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে একজন মহিলা পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।"

​এদিকে পুলিশের হাতে আটক হওয়া আমেনা আক্তারের দাবি অস্ত্র বেচাকেনা নয়, প্রাক্তন স্বামীকে ফাঁসানোর জন্য অস্ত্রটি ক্রয় করেছিলেন তিনি।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, "এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে এক নারী আটক, পিস্তল-ম্যাগাজিন উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে এক নারী আটক, পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

​সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকা জেলার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে।

​গজারিয়া থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কাদের ভূঁইয়া বলেন, "আমরা গোপন সূত্রে খবর পাই ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন 'পাঁচমিশালি' নামে একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় ওই রেস্টুরেন্টের সামনে অবস্থান করা আমেনা আক্তার নামে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে একজন মহিলা পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।"

​এদিকে পুলিশের হাতে আটক হওয়া আমেনা আক্তারের দাবি অস্ত্র বেচাকেনা নয়, প্রাক্তন স্বামীকে ফাঁসানোর জন্য অস্ত্রটি ক্রয় করেছিলেন তিনি।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, "এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত