আপডেট : রোববার, ০৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতার কব্জায় সরকারি ৬ শতাংশ জমি: উদ্ধারের দাবি এলাকাবাসীর

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। দীর্ঘ সময় ভয়ে কেউ মুখ না খুললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর দখলকৃত সেই জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
খবর নিয়ে জানা যায়, গজারিয়া ইউনিয়নের দড়িকান্দি বাজারে কুইয়াগাড়া মৌজায় আরএস ২৩০ নম্বর দাগের অন্তত ৬ শতাংশ সরকারি সম্পত্তি রাজনৈতিক প্রভাবে দখল করা হয়েছে। দখলকৃত জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৩৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। খতিয়ানে সম্পত্তিটি রাস্তা এবং সরকারি মালিকানাধীন হিসেবে উল্লেখ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই দখলের পেছনে রয়েছেন যুবলীগ নেতা আনোয়ার ফকির ও ছাত্রলীগ নেতা বিল্লাল। চাচা আনোয়ার ফকির ও জুলহাসের পক্ষে দোকানভাড়া উত্তোলনসহ যাবতীয় কার্যক্রম দেখাশোনা করেন বিল্লাল।
 
গত ১ মে (শুক্রবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, দড়িকান্দি বাজারসংলগ্ন রাস্তার একপাশ দখল করে সারিবদ্ধভাবে ৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ২০১৬-১৭ সালের দিকে তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এসব স্থাপনা তোলা হয়। বর্তমানে সেখানে লাইব্রেরি, হোটেল, মুদি দোকান ও লাকড়ির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু রয়েছে। যেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
 
রাজিব হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমাদের চোখের সামনে রাতারাতি দোকানগুলো তোলা হয়েছিল। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। তৎকালীন উপজেলা চেয়ারম্যানের সরাসরি মদদ ছিল এই দখলে।"
আরেক বাসিন্দা আরাফাত হোসেন জানান, "স্থাপনা নির্মাণের সময় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তৎকালীন ইউএনও সরেজমিনে এসেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেননি। এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে; আমাদের দাবি সরকারি জমি অবিলম্বে দখলমুক্ত করা হোক।"
 
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা বিল্লাল দখলের বিষয়টি স্বীকার করে দাবি করেন, "বিএনপি সরকারের আমলে রাস্তার জন্য আমাদের ব্যক্তিমালিকানাধীন জায়গা নেওয়া হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা রাস্তার পাশের সরকারি জায়গায় দোকানগুলো নির্মাণ করি।"
 
এ বিষয়ে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, "সরকারি রাস্তার জমি জোরপূর্বক দখলের কোনো আইনি সুযোগ নেই। দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 
​গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না; আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতার কব্জায় সরকারি ৬ শতাংশ জমি: উদ্ধারের দাবি এলাকাবাসীর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতার কব্জায় সরকারি ৬ শতাংশ জমি: উদ্ধারের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। দীর্ঘ সময় ভয়ে কেউ মুখ না খুললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর দখলকৃত সেই জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
খবর নিয়ে জানা যায়, গজারিয়া ইউনিয়নের দড়িকান্দি বাজারে কুইয়াগাড়া মৌজায় আরএস ২৩০ নম্বর দাগের অন্তত ৬ শতাংশ সরকারি সম্পত্তি রাজনৈতিক প্রভাবে দখল করা হয়েছে। দখলকৃত জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৩৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। খতিয়ানে সম্পত্তিটি রাস্তা এবং সরকারি মালিকানাধীন হিসেবে উল্লেখ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই দখলের পেছনে রয়েছেন যুবলীগ নেতা আনোয়ার ফকির ও ছাত্রলীগ নেতা বিল্লাল। চাচা আনোয়ার ফকির ও জুলহাসের পক্ষে দোকানভাড়া উত্তোলনসহ যাবতীয় কার্যক্রম দেখাশোনা করেন বিল্লাল।
 
গত ১ মে (শুক্রবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, দড়িকান্দি বাজারসংলগ্ন রাস্তার একপাশ দখল করে সারিবদ্ধভাবে ৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ২০১৬-১৭ সালের দিকে তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এসব স্থাপনা তোলা হয়। বর্তমানে সেখানে লাইব্রেরি, হোটেল, মুদি দোকান ও লাকড়ির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু রয়েছে। যেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
 
রাজিব হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমাদের চোখের সামনে রাতারাতি দোকানগুলো তোলা হয়েছিল। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। তৎকালীন উপজেলা চেয়ারম্যানের সরাসরি মদদ ছিল এই দখলে।"
আরেক বাসিন্দা আরাফাত হোসেন জানান, "স্থাপনা নির্মাণের সময় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তৎকালীন ইউএনও সরেজমিনে এসেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেননি। এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে; আমাদের দাবি সরকারি জমি অবিলম্বে দখলমুক্ত করা হোক।"
 
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা বিল্লাল দখলের বিষয়টি স্বীকার করে দাবি করেন, "বিএনপি সরকারের আমলে রাস্তার জন্য আমাদের ব্যক্তিমালিকানাধীন জায়গা নেওয়া হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা রাস্তার পাশের সরকারি জায়গায় দোকানগুলো নির্মাণ করি।"
 
এ বিষয়ে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, "সরকারি রাস্তার জমি জোরপূর্বক দখলের কোনো আইনি সুযোগ নেই। দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 
​গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না; আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত