আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার বিভিন্ন গ্রামে ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক গ্রামে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
 
গতকাল শুক্রবার বিকাল থেকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি, আনারপুরা ও আলীপুরা, ইমামপুর ইউনিয়নের কালীপুরা এবং হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে পৃথক পৃথক ভাবে বিএনপির প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
 
বিকেলে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইলিয়াস মেম্বারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান শিকদার, উপজেলা চালক দলের আহ্বায়ক আবু সাঈদ শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
 
এদিকে আলীপুরা এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ভবেরচর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কাইয়ুম সরকার ও সদস্য সচিব মো. জামান।
 
আনারপুরা গ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুকের নেতৃত্বে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, যুবদল নেতা কাউসারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম। প্রচারকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার বিভিন্ন গ্রামে ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার বিভিন্ন গ্রামে ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি.

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক গ্রামে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
 
গতকাল শুক্রবার বিকাল থেকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি, আনারপুরা ও আলীপুরা, ইমামপুর ইউনিয়নের কালীপুরা এবং হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে পৃথক পৃথক ভাবে বিএনপির প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
 
বিকেলে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইলিয়াস মেম্বারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান শিকদার, উপজেলা চালক দলের আহ্বায়ক আবু সাঈদ শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
 
এদিকে আলীপুরা এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ভবেরচর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কাইয়ুম সরকার ও সদস্য সচিব মো. জামান।
 
আনারপুরা গ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুকের নেতৃত্বে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, যুবদল নেতা কাউসারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম। প্রচারকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত