আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা সম্পন্ন, চ্যাম্পিয়ন টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়

 "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধা অন্বেষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের 'স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' এর প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার ( ১২ জুন)  সকাল ১০টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের এসইডিপি-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)' এই অনুষ্ঠানের আয়োজন করে। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। প্রতিযোগিতায় খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি নানামুখী স্টার্টআপ এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেন যা উপস্থিত সুধীমহলে দারুণ প্রশংসিত হয়।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, 'আজকের খুদে বিজ্ঞানীদের এই চমৎকার উদ্ভাবনী চিন্তা দেখে আমি অভিভূত। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।'
 
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতাকে সাধুবাদ জানান এবং তরুণদের মেধা বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।
 
​দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠানের প্রজেক্ট মূল্যায়নে প্রথম স্থান (চ্যাম্পিয়ন) অর্জন করে টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ‍্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ‍্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইসমানিরচর উচ্চ বিদ‍্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা সম্পন্ন, চ্যাম্পিয়ন টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা সম্পন্ন, চ্যাম্পিয়ন টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image
 "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধা অন্বেষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের 'স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' এর প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার ( ১২ জুন)  সকাল ১০টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের এসইডিপি-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)' এই অনুষ্ঠানের আয়োজন করে। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। প্রতিযোগিতায় খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি নানামুখী স্টার্টআপ এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেন যা উপস্থিত সুধীমহলে দারুণ প্রশংসিত হয়।
 
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, 'আজকের খুদে বিজ্ঞানীদের এই চমৎকার উদ্ভাবনী চিন্তা দেখে আমি অভিভূত। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।'
 
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতাকে সাধুবাদ জানান এবং তরুণদের মেধা বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।
 
​দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠানের প্রজেক্ট মূল্যায়নে প্রথম স্থান (চ্যাম্পিয়ন) অর্জন করে টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ‍্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ‍্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইসমানিরচর উচ্চ বিদ‍্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত