আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শনিবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নয়নগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
 
নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির ছেলে দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়াঝাটি হত। শনিবার সকাল দশটায় দুই ভাই আবারো ঝগড়া শুরু করলে তাদের থামাতে ঘটনাস্থলে যায় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেন। এসময় দুই ভাইয়ের হাতেই বগি দা ছিলো। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে তার ভাই তারেককে উদ্দেশ্য করে কোপ দিতে গেলে তা জান্নাতের গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি সম্পর্কে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতলে আনার পূর্বে তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, 'এই দুই ভাই নেশাসক্ত ছিল। নেশার টাকা যোগাড় করার জন্য তারা চুরি, ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। তারা আমার মামা জান্নাতকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সকালে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল, তারা ইচ্ছে করে আমার মামাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাবার পর রিয়াদ ইচ্ছাকৃতভাবে আমার মামাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।'
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ' এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শনিবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নয়নগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
 
নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির ছেলে দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়াঝাটি হত। শনিবার সকাল দশটায় দুই ভাই আবারো ঝগড়া শুরু করলে তাদের থামাতে ঘটনাস্থলে যায় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেন। এসময় দুই ভাইয়ের হাতেই বগি দা ছিলো। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে তার ভাই তারেককে উদ্দেশ্য করে কোপ দিতে গেলে তা জান্নাতের গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি সম্পর্কে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতলে আনার পূর্বে তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, 'এই দুই ভাই নেশাসক্ত ছিল। নেশার টাকা যোগাড় করার জন্য তারা চুরি, ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। তারা আমার মামা জান্নাতকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সকালে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল, তারা ইচ্ছে করে আমার মামাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাবার পর রিয়াদ ইচ্ছাকৃতভাবে আমার মামাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।'
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, ' এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত