আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার উন্নয়নের পথে বড় বাধা ফুলদী নদী, দ্রুত সেতু নির্মাণের দাবি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা ফুলদী নদী দুই ভাগে বিভক্ত করেছে পুরো উপজেলাকে। আর এই নদী পারাপারে অর্ধলাখেরও বেশি মানুষের ভরসা এখনো ইঞ্জিনচালিত খেয়া নৌকা। দীর্ঘ দুই যুগ আগে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও আজ পর্যন্ত নির্মাণকাজ শুরু না হওয়ায় প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
 
স্থানীয়দের দাবি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ফুলদী নদীর রসুলপুর পয়েন্টে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। দীর্ঘ আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন চারদলীয় জোট সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ২৪ বছর পেরিয়ে গেলেও সেতুর কাজ শুরু হয়নি। বর্তমানে সেই ভিত্তিপ্রস্তরের ফলকটি রসুলপুর গুদারাঘাট এলাকায় উপড়ে পড়ে আছে।
 
সরেজমিনে দেখা যায়, রসুলপুর-সোনালী মার্কেট পয়েন্টে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পারাপার করছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
 
নদীর পূর্ব পাড়ে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, ফায়ার সার্ভিস, সাব-রেজিস্ট্রার অফিস, খাদ্য গুদাম, আলিম মাদরাসা ও আলু সংরক্ষণাগার। অন্যদিকে পশ্চিম পাড়ে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা ডাকঘর, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, লঞ্চঘাট, ট্রলারঘাট এবং কোস্ট গার্ডের ডকইয়ার্ড বেইজ স্টেশন।
 
ফলে সরকারি-বেসরকারি নানা প্রয়োজনে ইমামপুর, রসুলপুর, মাথাভাঙ্গা, দৌলতপুর, আধারমানিক, করিমখাঁ, ষোলআনি, বাঘাইকান্দি, গোসাইরচর, সোনারকান্দি, বাঁশগাঁও, কলসেরকান্দি, প্রধানেরচর, বালুরচর, গজারিয়া ও কাজীপুরাসহ দুই পাড়ের হাজারো মানুষকে প্রতিদিন নদী পার হতে হয়।
 
রসুলপুর ঘাটে খেয়া নৌকার অপেক্ষায় থাকা কলেজ শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, প্রতিদিন কলেজে যেতে নদী পার হতে হয়। খেয়া না পেলে ক্লাস মিস হয়ে যায়। একটি সেতু হলে আমাদের সময় ও ভোগান্তি দুটোই কমে যেত।
 
ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন,বাজারের মালামাল নিয়ে পারাপারে অনেক সময় নষ্ট হয়। রাতে জরুরি প্রয়োজনে খেয়া পাওয়া যায় না। সেতু হলে ব্যবসা-বাণিজ্য আরও সহজ হতো।
 
গৃহবধূ নাসরিন আক্তার বলেন,হাসপাতালে রোগী নিয়ে যেতে হলে সবচেয়ে বেশি কষ্ট হয়। এত বছরেও সেতু না হওয়া দুঃখজনক।
 
স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন জানান,
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আমরা ভেবেছিলাম কয়েক বছরের মধ্যেই সেতু হবে। কিন্তু ২৪ বছর পার হয়ে গেলেও কাজ শুরু হয়নি। এটি আমাদের সঙ্গে এক ধরনের প্রহসন।
 
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদরাসায় যাতায়াতের জন্য এই নদী পার হয়। এছাড়া যানবাহন পারাপারের জন্য ফেরি থাকলেও পর্যাপ্ত যাত্রী বা যানবাহন না হলে তা ছাড়তে বিলম্ব হয়। ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না।
 
গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন বলেন, উভয় পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি থাকলেও ফুলদী নদীতে সেতু নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে সমীক্ষা করা হয়েছে, তবে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন এখনো মেলেনি।
 
সম্প্রতি রেল মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি সেতুর সম্ভাব্য স্থান রসুলপুর-ফুলদী পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন,
জনপ্রতিনিধিরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান। বাস্তবতার আলোকে বিষয়টি যাচাই-বাছাই করা হবে। ফান্ডিংয়ের বিষয় রয়েছে, তবে ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রকল্পটি বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব।
 
স্থানীয়দের প্রত্যাশা দীর্ঘ প্রতীক্ষার পরও সেতু নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ স্থানীয়রা। তাদের দাবি, ফুলদী নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, গজারিয়ার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। তাই দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার উন্নয়নের পথে বড় বাধা ফুলদী নদী, দ্রুত সেতু নির্মাণের দাবি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার উন্নয়নের পথে বড় বাধা ফুলদী নদী, দ্রুত সেতু নির্মাণের দাবি.

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত