আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার উন্নয়ন বঞ্চিত পয়েস্ত হোসেন্দী সেতু ও সড়কের অভাবে ২৫০ পরিবারের চরম দুর্ভোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটি অবহেলিত ছোট্ট গ্রাম পয়েস্ত হোসেন্দী। আয়তনে ছোট হলেও এখানে প্রায় ২৫০টি পরিবারের বসবাস। কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে গ্রামবাসীর জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। গ্রামটিতে এখনো রাস্তার ব্যবস্থা নেই। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, বাঁশের সাঁকো এবং সরু কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হোসেন্দী বাজার সংলগ্ন কাজলা নদীর তীরঘেঁষা এই গ্রামে পৌঁছাতে হলে দীর্ঘ সরু কাঁচা রাস্তা পার হয়ে একটি বাঁশের সাঁকো অতিক্রম করতে হয়। এরপর নৌকায় করে নদী পার হয়ে মানুষজন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট বছর আগে লঘুরচর এলাকা থেকে জমি বিক্রি করে অনেক পরিবার পয়েস্ত হোসেন্দীতে বসতি স্থাপন ঘরে তুলেন। কিন্তু সরকারি কোনো অর্থায়নে এখনো ওই গ্রামে সড়ক বা সেতু নির্মাণ হয়নি। গ্রামবাসীরা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে কাদির মিয়ার বাড়ির সামনে একটি নালার ওপর বাঁশের সাঁকো ও সরু রাস্তা নির্মাণ করেছেন, যাতে কোনো ভাবে নদীর পাড় পর্যন্ত পৌঁছানো যায়। তবে এটি অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ। ফলে শিশু, বৃদ্ধ ও নারীদের নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতা প্রশস্ত সড়ক ও কাজলা নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও ভোটের পর আর কোনো উদ্যোগ দেখা যায়নি। ওই এলাকার সমাজ সেবক শহিদুল ইসলাম মুন্না বলেন, কাজলা নদীতে একটি সেতু ও গ্রামে প্রশস্ত সড়ক না থাকায় ছোটখাটো যানবাহনও চলাচল করতে পারে না। ফলে এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা কঠিন হয়ে পড়ে। জরুরি রোগী হাসপাতালে নিতে গেলেও চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা সরকারের কাছে দ্রুত কাজলা নদীতে একটি সেতু ও সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
গ্রামবাসীর দাবি, একটি স্থায়ী সেতু ও প্রশস্ত সড়ক নির্মাণ হলে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটবে। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। হোসেন্দী ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন বলেন,পয়েস্ত হোসেন্দী গ্রামের প্রায় ২৫০ পরিবার দীর্ঘদিন ধরে অবহেলিত। নবনির্বাচিত সংসদ সদস্যকে দ্রুত বিষয়টি জানানো হবে। আশা করি, শিগগিরই কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই বাছাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার উন্নয়ন বঞ্চিত পয়েস্ত হোসেন্দী সেতু ও সড়কের অভাবে ২৫০ পরিবারের চরম দুর্ভোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার উন্নয়ন বঞ্চিত পয়েস্ত হোসেন্দী সেতু ও সড়কের অভাবে ২৫০ পরিবারের চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটি অবহেলিত ছোট্ট গ্রাম পয়েস্ত হোসেন্দী। আয়তনে ছোট হলেও এখানে প্রায় ২৫০টি পরিবারের বসবাস। কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে গ্রামবাসীর জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। গ্রামটিতে এখনো রাস্তার ব্যবস্থা নেই। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, বাঁশের সাঁকো এবং সরু কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হোসেন্দী বাজার সংলগ্ন কাজলা নদীর তীরঘেঁষা এই গ্রামে পৌঁছাতে হলে দীর্ঘ সরু কাঁচা রাস্তা পার হয়ে একটি বাঁশের সাঁকো অতিক্রম করতে হয়। এরপর নৌকায় করে নদী পার হয়ে মানুষজন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট বছর আগে লঘুরচর এলাকা থেকে জমি বিক্রি করে অনেক পরিবার পয়েস্ত হোসেন্দীতে বসতি স্থাপন ঘরে তুলেন। কিন্তু সরকারি কোনো অর্থায়নে এখনো ওই গ্রামে সড়ক বা সেতু নির্মাণ হয়নি। গ্রামবাসীরা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে কাদির মিয়ার বাড়ির সামনে একটি নালার ওপর বাঁশের সাঁকো ও সরু রাস্তা নির্মাণ করেছেন, যাতে কোনো ভাবে নদীর পাড় পর্যন্ত পৌঁছানো যায়। তবে এটি অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ। ফলে শিশু, বৃদ্ধ ও নারীদের নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতা প্রশস্ত সড়ক ও কাজলা নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও ভোটের পর আর কোনো উদ্যোগ দেখা যায়নি। ওই এলাকার সমাজ সেবক শহিদুল ইসলাম মুন্না বলেন, কাজলা নদীতে একটি সেতু ও গ্রামে প্রশস্ত সড়ক না থাকায় ছোটখাটো যানবাহনও চলাচল করতে পারে না। ফলে এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা কঠিন হয়ে পড়ে। জরুরি রোগী হাসপাতালে নিতে গেলেও চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা সরকারের কাছে দ্রুত কাজলা নদীতে একটি সেতু ও সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
গ্রামবাসীর দাবি, একটি স্থায়ী সেতু ও প্রশস্ত সড়ক নির্মাণ হলে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটবে। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। হোসেন্দী ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন বলেন,পয়েস্ত হোসেন্দী গ্রামের প্রায় ২৫০ পরিবার দীর্ঘদিন ধরে অবহেলিত। নবনির্বাচিত সংসদ সদস্যকে দ্রুত বিষয়টি জানানো হবে। আশা করি, শিগগিরই কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই বাছাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত