আপডেট : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ার ফুলদী নদীতে গোসলে নেমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

 মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবকর সিদ্দিক রাফি (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
 
​শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।
 
​নিখোঁজ রাফি নড়াইল জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। বাবার চাকরির সুবাদে তার পরিবার উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। রাফি তার পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশের ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। গোসলের একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও স্বজনরা তাৎক্ষণিক নদীতে নেমে সন্ধানের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দল আনা হয়েছে। বিকেল থেকে তারাও কাজ করে যাচ্ছে।'
 
এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও শিশুটির কোন হদিস পাওয়া যায়নি। সন্ধ্যায় আজকের দিনের মত উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শিশুটির সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস।
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, ' স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ার ফুলদী নদীতে গোসলে নেমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ার ফুলদী নদীতে গোসলে নেমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
 মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে নেমে আবুবকর সিদ্দিক রাফি (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
 
​শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন ফুলদী নদীতে এ ঘটনা ঘটে।
 
​নিখোঁজ রাফি নড়াইল জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। বাবার চাকরির সুবাদে তার পরিবার উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। রাফি তার পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশের ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। গোসলের একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও স্বজনরা তাৎক্ষণিক নদীতে নেমে সন্ধানের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শিশুটিকে উদ্ধারে মুন্সীগঞ্জ সদর থেকে ডুবুরি দল আনা হয়েছে। বিকেল থেকে তারাও কাজ করে যাচ্ছে।'
 
এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও শিশুটির কোন হদিস পাওয়া যায়নি। সন্ধ্যায় আজকের দিনের মত উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শিশুটির সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস।
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, ' স্থানীয়দের মাধ্যমে এরকম একটি খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত