দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের করণীয়, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বক্তারা। গতকাল সোমবার দুপুরে গজারিয়ায় দাখিল পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপরোক্ত আলোচনা করা হয়।
উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা আপেল মাহমুদ।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো. আ. আলীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য লায়ন মো. আবুল খায়ের ও ইউপি সদস্য আজিজ বেপারি।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
মতামত