আপডেট : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আনোয়ার সিমেন্ট কারখানার ধুলা ও শব্দদূষণে অতিষ্ঠ গ্রামবাসী.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে মেঘনা নদীর তীরঘেঁষা আনোয়ার সিমেন্ট নামে একটি কারখানার ধুলাবালি ও উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। কারখানার কার্যক্রম থেকে সৃষ্ট ধুলা ও শব্দদূষণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন কারখানায় ক্লিংকার ও অন্যান্য কাঁচামাল পরিবহন এবং প্রক্রিয়াজাত করণের সময় বিপুল পরিমাণ ধুলা বাতাসে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বসতঘর, গাছপালা ও পানির উৎস মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। পাশাপাশি দিন-রাত চলমান ভারী যন্ত্রপাতির বিকট শব্দে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
 
তেতৈতলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কারখানার ধুলা ও শব্দদূষণের প্রতিবাদে বহুবার মানববন্ধন করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ প্রভাবশালীদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সারাদিন ধুলার কারণে ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হয়। শিশুদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ দেখা দিচ্ছে।
 
একই এলাকার গৃহবধূ রোকসানা বেগম বলেন, গণবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই সিমেন্ট কারখানার কারণে বাইরে কাপড় শুকাতে দিলে তা সাদা ধুলায় ঢেকে যায়। রান্নার খাবারও খোলা অবস্থায় রাখা সম্ভব হয় না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, দিন-রাত কারখানার মেশিনের বিকট শব্দে স্বাভাবিক ভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাতে শব্দের মাত্রা আরও বেড়ে যায়।
 
এদিকে দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে জানতে চাইলে কারখানার নির্বাহী প্রশাসক মেহেদী হাসান বলেন, পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন সকাল ও বিকালে পানির ট্যাংকার দিয়ে তেতৈতলা বাজারসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে। শব্দদূষণের বিষয়ে তিনি বলেন, জেনারেটর স্থানান্তর ব্যয়বহুল হওয়ায় তা সম্ভব নয়, তবে শব্দ নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে।
 
তিনি আরও বলেন, দ্রুত সমস্যার সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আনোয়ার সিমেন্ট কারখানার ধুলা ও শব্দদূষণে অতিষ্ঠ গ্রামবাসী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আনোয়ার সিমেন্ট কারখানার ধুলা ও শব্দদূষণে অতিষ্ঠ গ্রামবাসী.

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে মেঘনা নদীর তীরঘেঁষা আনোয়ার সিমেন্ট নামে একটি কারখানার ধুলাবালি ও উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। কারখানার কার্যক্রম থেকে সৃষ্ট ধুলা ও শব্দদূষণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন কারখানায় ক্লিংকার ও অন্যান্য কাঁচামাল পরিবহন এবং প্রক্রিয়াজাত করণের সময় বিপুল পরিমাণ ধুলা বাতাসে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বসতঘর, গাছপালা ও পানির উৎস মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। পাশাপাশি দিন-রাত চলমান ভারী যন্ত্রপাতির বিকট শব্দে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
 
তেতৈতলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কারখানার ধুলা ও শব্দদূষণের প্রতিবাদে বহুবার মানববন্ধন করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ প্রভাবশালীদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সারাদিন ধুলার কারণে ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হয়। শিশুদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ দেখা দিচ্ছে।
 
একই এলাকার গৃহবধূ রোকসানা বেগম বলেন, গণবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই সিমেন্ট কারখানার কারণে বাইরে কাপড় শুকাতে দিলে তা সাদা ধুলায় ঢেকে যায়। রান্নার খাবারও খোলা অবস্থায় রাখা সম্ভব হয় না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, দিন-রাত কারখানার মেশিনের বিকট শব্দে স্বাভাবিক ভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাতে শব্দের মাত্রা আরও বেড়ে যায়।
 
এদিকে দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে জানতে চাইলে কারখানার নির্বাহী প্রশাসক মেহেদী হাসান বলেন, পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন সকাল ও বিকালে পানির ট্যাংকার দিয়ে তেতৈতলা বাজারসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে। শব্দদূষণের বিষয়ে তিনি বলেন, জেনারেটর স্থানান্তর ব্যয়বহুল হওয়ায় তা সম্ভব নয়, তবে শব্দ নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে।
 
তিনি আরও বলেন, দ্রুত সমস্যার সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত