আপডেট : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় আলোচিত ল্যাব টেকনিশিয়ান রতন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন; অভিযুক্ত দুইজন কারাগারে

 মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত ল্যাব টেকনিশিয়ান রতন আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
 
​গ্রেপ্তারকৃতরা হলোঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আনন্দনগর এলাকার মৃত মিলন মিয়ার ছেলে রোহান (২২) ও একই উপজেলার নয়ামাটি এলাকার নিজাম পলকের ছেলে মাহিন (১৯)।
 
​গজারিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ফুটেজে সিএনজির নম্বর স্পষ্ট না হওয়ায় প্রাথমিক জটিলতা তৈরি হলেও দীর্ঘ তদন্তের পর অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন পার্শ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তাদের ল্যাব টেকনিশিয়ান রতন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
​সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় ছিনতাইকারী রোহান একটি সিএনজি নিয়ে অপেক্ষমাণ ছিল। যাত্রীবেশে মাহিনসহ তার দুই সহযোগী সিএনজির ভেতরে ছিল। রাত সাড়ে দশটার দিকে রতন আহমেদ ওই সিএনজিতে উঠলে সেটি ভাটেরচরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বালুয়াকান্দি মিয়ামী ডাইন রেস্টুরেন্টের সামনে রতনের টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দেওয়া হয়। রতন পুনরায় দৌড়ে সিএনজিতে ওঠার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে ভাটেরচর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
নিহত রতনের পিতা আব্দুল জলিল কান্নাজড়িত কন্ঠে  বলেন, "রতনের কাছে বেশি টাকা থাকতো না। সামান্য একটি মোবাইলের জন্য এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। সে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমি দোষীদের ফাঁসি চাই।"
 
​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী বলেন, "এটি একটি ক্লুলেস ঘটনা ছিল। দীর্ঘ তদন্ত ও কঠোর পরিশ্রমের পর আমরা অপরাধীদের নাগাল পেয়েছি। অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।"
 
​প্রসঙ্গতঃ গত বছরের ১২ নভেম্বর দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় ল্যাব টেকনিশিয়ান রতন আহমেদ (২২)-কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় আলোচিত ল্যাব টেকনিশিয়ান রতন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন; অভিযুক্ত দুইজন কারাগারে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় আলোচিত ল্যাব টেকনিশিয়ান রতন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন; অভিযুক্ত দুইজন কারাগারে

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
 মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত ল্যাব টেকনিশিয়ান রতন আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
 
​গ্রেপ্তারকৃতরা হলোঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আনন্দনগর এলাকার মৃত মিলন মিয়ার ছেলে রোহান (২২) ও একই উপজেলার নয়ামাটি এলাকার নিজাম পলকের ছেলে মাহিন (১৯)।
 
​গজারিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ফুটেজে সিএনজির নম্বর স্পষ্ট না হওয়ায় প্রাথমিক জটিলতা তৈরি হলেও দীর্ঘ তদন্তের পর অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন পার্শ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তাদের ল্যাব টেকনিশিয়ান রতন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
​সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় ছিনতাইকারী রোহান একটি সিএনজি নিয়ে অপেক্ষমাণ ছিল। যাত্রীবেশে মাহিনসহ তার দুই সহযোগী সিএনজির ভেতরে ছিল। রাত সাড়ে দশটার দিকে রতন আহমেদ ওই সিএনজিতে উঠলে সেটি ভাটেরচরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বালুয়াকান্দি মিয়ামী ডাইন রেস্টুরেন্টের সামনে রতনের টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দেওয়া হয়। রতন পুনরায় দৌড়ে সিএনজিতে ওঠার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে ভাটেরচর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
নিহত রতনের পিতা আব্দুল জলিল কান্নাজড়িত কন্ঠে  বলেন, "রতনের কাছে বেশি টাকা থাকতো না। সামান্য একটি মোবাইলের জন্য এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। সে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমি দোষীদের ফাঁসি চাই।"
 
​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী বলেন, "এটি একটি ক্লুলেস ঘটনা ছিল। দীর্ঘ তদন্ত ও কঠোর পরিশ্রমের পর আমরা অপরাধীদের নাগাল পেয়েছি। অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।"
 
​প্রসঙ্গতঃ গত বছরের ১২ নভেম্বর দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় ল্যাব টেকনিশিয়ান রতন আহমেদ (২২)-কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত