মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস থেকে আব্দুল্লাহপুর হয়ে পুরান বাউশিয়া গ্রাম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সড়কের মাত্র ৮০ মিটার সড়কের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত চারটি গ্রামের কয়েক হাজার মানুষ।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় ভবেরচর-পুরান বাউশিয়া সড়কের আব্দুল্লাপুর হাজী ইদ্রিস আলী মার্কেটের সামনের সড়কে বৃষ্টির পানিতে সৃষ্ট জলা বদ্ধতায় কাদামিশ্রিত পানি জমে ছোট খালের মতো আকার ধারণ করেছে। এতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেক যাত্রীকে নেমে কাদাপানির মধ্যে হেঁটে যেতে হচ্ছে। এতে তাদের জামাকাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে ভোগান্তি।
পথচারী ফজলুল হক বলেন, দীর্ঘ দেড় বছর ধরে এখানে বৃষ্টির সময় পানি জমে। সড়কের একপাশে কবরস্থান অন্য পাশে মার্কেটের মালিক তার যায়গা এমন ভাবে বালু ফেলে উচু করেছে যে পানি নিষ্কাশনের কোন পথ নেই। অল্প বৃষ্টি হলে সড়কের এ অংশ মাত্র ৭০-৮০ ফুট সড়কে হাটু পানি জমে থাকে। যা বৃষ্টি শেষ হলেও এই জলাবদ্ধতা থাকে ৪ থেকে ৫ দিন সময় লেঘে যায়। ফলে সড়কের এই অংশ জুড়ে কাদামিশ্রিত পানি জমে ছোট খালের মতো আকার ধারণ করে। আর এতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেক যাত্রীকে নেমে কাদাপানির মধ্যে হেঁটে যেতে হচ্ছে। এতে তাদের জামাকাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে ভোগান্তি।
অটোরিকশা চালক সোহেল মিয়া বলেন,
এই সড়ক গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গর্তে পড়ে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। অনেক সময় যাত্রীদের নামিয়ে দিয়ে ঠেলে গাড়ি পার করতে হয়।
স্থানীয় বাসিন্দা সামছুল ইসলাম জানান, প্রতিদিন এই পানি পাড়ি দিয়ে যেতে হয়। স্কুলে যাওয়া বাচ্চাদের জন্য খুব কষ্ট হয়। অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে।”
আরেক স্থানীয় আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু এত গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দ্রুততম সময়ের মধ্যে একটি পিআইসি গঠন করে আরসিসি পদ্ধতিতে কাজটি বাস্তবায়ন করা হবে।#
মতামত