আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশা উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। 
 
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. ইলিয়াস মেম্বার (৫৫) ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
 
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাতেমা বেগম (৩০) ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জীবিকার তাগিদে তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে সেটি ভাড়ায় দিতেন। তবে তার অটোরিকশাটি সম্প্রতি স্থানীয় কিছু লোক জোরপূর্বক আটকে রাখে। সেটি উদ্ধারের জন্য তিনি ইউপি সদস্য ইলিয়াস প্রধানের শরণাপন্ন হন। অভিযোগ রয়েছে, রিকশাটি উদ্ধার করে দেওয়ার বিনিময়ে ওই মেম্বার তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। ভুক্তভোগীর দাবি, শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি জানতে পারেন তার রিকশাটি ইলিয়াস মেম্বারের বাড়িতে রয়েছে। সেখানে রিকশাটি আনতে গেলে মেম্বার পুনরায় তাকে কুপ্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে মারধর করেন এবং পরিহিত বস্ত্র ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় এক নারীর সহায়তায় তিনি উদ্ধার পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
 
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজীন নাহার জানান, "ফাতেমা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"
 
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস প্রধান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, "ওই নারী কোথায় থাকেন আমি জানি না। তিনি স্থানীয়দের সামনে আমার মাকে ধাক্কা দিয়েছেন, এর বাইরে কিছু হয়নি। মোবাইল ছিনতাই বা শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। থানায় অভিযোগের বিষয়েও আমি অবগত নই।"
 
​ বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, "এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশা উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। 
 
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. ইলিয়াস মেম্বার (৫৫) ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
 
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফাতেমা বেগম (৩০) ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জীবিকার তাগিদে তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে সেটি ভাড়ায় দিতেন। তবে তার অটোরিকশাটি সম্প্রতি স্থানীয় কিছু লোক জোরপূর্বক আটকে রাখে। সেটি উদ্ধারের জন্য তিনি ইউপি সদস্য ইলিয়াস প্রধানের শরণাপন্ন হন। অভিযোগ রয়েছে, রিকশাটি উদ্ধার করে দেওয়ার বিনিময়ে ওই মেম্বার তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। ভুক্তভোগীর দাবি, শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি জানতে পারেন তার রিকশাটি ইলিয়াস মেম্বারের বাড়িতে রয়েছে। সেখানে রিকশাটি আনতে গেলে মেম্বার পুনরায় তাকে কুপ্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে মারধর করেন এবং পরিহিত বস্ত্র ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় এক নারীর সহায়তায় তিনি উদ্ধার পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
 
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজীন নাহার জানান, "ফাতেমা বেগম নামের ওই নারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"
 
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস প্রধান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, "ওই নারী কোথায় থাকেন আমি জানি না। তিনি স্থানীয়দের সামনে আমার মাকে ধাক্কা দিয়েছেন, এর বাইরে কিছু হয়নি। মোবাইল ছিনতাই বা শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। থানায় অভিযোগের বিষয়েও আমি অবগত নই।"
 
​ বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, "এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত