আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় একাধিক বাঁশের সাঁকোয় নৌচলাচল ব্যাহত, ফসল তুলতে বিপাকে কৃষক.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি একসময় ছিল স্থানীয়দের চলাচল ও কৃষি কাজের প্রধান ভরসা। 
 
কিন্তু বর্তমানে খালের বিভিন্ন স্থানে পলি জমে নাব্যতা হারিয়েছে। এর ওপর একাধিক স্থানে নির্মিত বাঁশের সাঁকো নৌচলাচলে সৃষ্টি করেছে বড় ধরনের প্রতিবন্ধকতা। ফলে কয়েক শত বিঘা জমির ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা।
 
স্থানীয়দের অভিযোগ, খনন না হওয়ায় খালের বিভিন্ন অংশে পলি জমে পানির প্রবাহ কমে গেছে। তার ওপর খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো গুলো এতটাই নিচু ও ঘনভাবে তৈরি করা হয়েছে যে, নৌকা নিয়ে পারাপার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে আলুসহ বিভিন্ন মৌসুমি ফসল বাজারজাত করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে কৃষকদের।
 
ভুক্তভোগী কৃষক আব্দুল করিম বলেন, আগে এই খাল দিয়েই নৌকায় করে সহজে ফসল বাজারে নিতে পারতাম। এখন পলি জমে খাল ভরাট হয়ে গেছে, তার ওপর সাঁকোগুলো এমনভাবে বানানো হয়েছে যে নৌকা নিয়ে যাওয়া যায় না। আমাদের কয়েক শত বিঘা জমির ফসল তুলতে খুব কষ্ট হচ্ছে।
 
আরেক কৃষক রহিম উদ্দিন জানান, দ্রুত খাল পুনঃখনন না করা হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি খাল খনন ও সাঁকো গুলো উঁচু করে নির্মাণ করা হোক।
 
স্থানীয় সচেতন মহল মনে করছে, খালটি পুনঃখনন ও পরিকল্পিত ভাবে সাঁকো নির্মাণ করা হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং নৌচলাচল স্বাভাবিক হবে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পলি অপসারণ ও পুনঃখননের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যেসব স্থানে বাঁশের সাঁকো নৌচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো পর্যালোচনা করে পরিকল্পিত ভাবে উঁচু করে নির্মাণ বা বিকল্প ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, কৃষকদের যাতে ফসল পরিবহনে ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় একাধিক বাঁশের সাঁকোয় নৌচলাচল ব্যাহত, ফসল তুলতে বিপাকে কৃষক.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় একাধিক বাঁশের সাঁকোয় নৌচলাচল ব্যাহত, ফসল তুলতে বিপাকে কৃষক.

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি একসময় ছিল স্থানীয়দের চলাচল ও কৃষি কাজের প্রধান ভরসা। 
 
কিন্তু বর্তমানে খালের বিভিন্ন স্থানে পলি জমে নাব্যতা হারিয়েছে। এর ওপর একাধিক স্থানে নির্মিত বাঁশের সাঁকো নৌচলাচলে সৃষ্টি করেছে বড় ধরনের প্রতিবন্ধকতা। ফলে কয়েক শত বিঘা জমির ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা।
 
স্থানীয়দের অভিযোগ, খনন না হওয়ায় খালের বিভিন্ন অংশে পলি জমে পানির প্রবাহ কমে গেছে। তার ওপর খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো গুলো এতটাই নিচু ও ঘনভাবে তৈরি করা হয়েছে যে, নৌকা নিয়ে পারাপার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে আলুসহ বিভিন্ন মৌসুমি ফসল বাজারজাত করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে কৃষকদের।
 
ভুক্তভোগী কৃষক আব্দুল করিম বলেন, আগে এই খাল দিয়েই নৌকায় করে সহজে ফসল বাজারে নিতে পারতাম। এখন পলি জমে খাল ভরাট হয়ে গেছে, তার ওপর সাঁকোগুলো এমনভাবে বানানো হয়েছে যে নৌকা নিয়ে যাওয়া যায় না। আমাদের কয়েক শত বিঘা জমির ফসল তুলতে খুব কষ্ট হচ্ছে।
 
আরেক কৃষক রহিম উদ্দিন জানান, দ্রুত খাল পুনঃখনন না করা হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি খাল খনন ও সাঁকো গুলো উঁচু করে নির্মাণ করা হোক।
 
স্থানীয় সচেতন মহল মনে করছে, খালটি পুনঃখনন ও পরিকল্পিত ভাবে সাঁকো নির্মাণ করা হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং নৌচলাচল স্বাভাবিক হবে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পলি অপসারণ ও পুনঃখননের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যেসব স্থানে বাঁশের সাঁকো নৌচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো পর্যালোচনা করে পরিকল্পিত ভাবে উঁচু করে নির্মাণ বা বিকল্প ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, কৃষকদের যাতে ফসল পরিবহনে ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত