আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রধান অভিযুক্ত গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ ও ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত তরুণের নাম ইসমম (১৯)। সে উপজেলার হোগলাকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
 
​গজারিয়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ইসমমের অবস্থান নিশ্চিত করা হয়। পরে শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
​খবর নিয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি হতদরিদ্র পরিবারের সন্তান। তার মা গৃহকর্মীর কাজ করেন এবং বড় বোন স্থানীয় একটি শিল্পকারখানায় চাকরি করেন। পরিবারের সদস্যরা কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী ইসমম দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে প্রথম ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইসমম তাকে একাধিকবার ধর্ষণ করে। শুধু তা-ই নয়, সেই ভিডিওর ভয় দেখিয়ে ইসমমের বন্ধু মারুফ (১৯) ও অহিদুল (১৮)এর বিরুদ্ধে ভুক্তভোগী ঐ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
 
এদিকে ​সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে স্বজনরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক মেয়েটির প্রায় পাঁচ মাসের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। ​ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সাথে জড়িত ইসমমসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রধান অভিযুক্ত গ্রেফতার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ: প্রধান অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ ও ভিডিও ধারণ এবং পরবর্তীতে সেই ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত তরুণের নাম ইসমম (১৯)। সে উপজেলার হোগলাকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
 
​গজারিয়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ইসমমের অবস্থান নিশ্চিত করা হয়। পরে শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
​খবর নিয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি হতদরিদ্র পরিবারের সন্তান। তার মা গৃহকর্মীর কাজ করেন এবং বড় বোন স্থানীয় একটি শিল্পকারখানায় চাকরি করেন। পরিবারের সদস্যরা কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী ইসমম দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে প্রথম ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইসমম তাকে একাধিকবার ধর্ষণ করে। শুধু তা-ই নয়, সেই ভিডিওর ভয় দেখিয়ে ইসমমের বন্ধু মারুফ (১৯) ও অহিদুল (১৮)এর বিরুদ্ধে ভুক্তভোগী ঐ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
 
এদিকে ​সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে স্বজনরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক মেয়েটির প্রায় পাঁচ মাসের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। ​ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সাথে জড়িত ইসমমসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত