আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ঘন ঘন বজ্রপাতে আতঙ্ক, বৃষ্টিতে নুয়ে পড়েছে বোরো ধান.

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘন ঘন বজ্রপাত ও টানা বৃষ্টিতে জনজীবন ও কৃষি কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে। বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ত সময়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন কৃষক ও শ্রমিকরা। একই সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়ায় ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
 
গতকাল বুধবার উপজেলার ভিটিকান্দি, টেংগারচর, গুয়াগাছিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলছে। হঠাৎ বৃষ্টিতে কৃষকদের পূর্বপরিকল্পনাও ব্যাহত হয়েছে।
 
এদিকে, গত ২৮ এপ্রিল গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামের একটি মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় তালগাছ ও কলাগাছে বজ্রপাতের ঘটনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
 
নয়াকান্দি গ্রামের কৃষক মোতালেব দেওয়ান বলেন, ধান পেকে গেছে, কিন্তু বজ্রপাতের কারণে মাঠে যেতে ভয় লাগে।
 
কৃষি শ্রমিক মহশিন মুন্সি জানান, বৃষ্টির চেয়ে এখন বজ্রপাতই বড় ভয়। পেটের দায়ে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।
 
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এতে প্রাণহানির পাশাপাশি কৃষি কাজও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
 
সুশীল সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে অনেক এলাকায় বোরো ধান নুয়ে পড়েছে। এ অবস্থায় জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন এবং ধান পরিপক্ব হলে দ্রুত কেটে ফেলা জরুরি।
 
এদিকে সচেতন মহল মনে করছে, বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রনিরোধক দণ্ড স্থাপন, ব্যাপক বৃক্ষরোপণ, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্ক বার্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।
 
এবিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫০৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ১৯০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি আশা প্রকাশ করেন। মাঠ পর্যায়ে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ঘন ঘন বজ্রপাতে আতঙ্ক, বৃষ্টিতে নুয়ে পড়েছে বোরো ধান.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ঘন ঘন বজ্রপাতে আতঙ্ক, বৃষ্টিতে নুয়ে পড়েছে বোরো ধান.

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘন ঘন বজ্রপাত ও টানা বৃষ্টিতে জনজীবন ও কৃষি কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে। বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ত সময়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন কৃষক ও শ্রমিকরা। একই সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়ায় ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
 
গতকাল বুধবার উপজেলার ভিটিকান্দি, টেংগারচর, গুয়াগাছিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলছে। হঠাৎ বৃষ্টিতে কৃষকদের পূর্বপরিকল্পনাও ব্যাহত হয়েছে।
 
এদিকে, গত ২৮ এপ্রিল গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামের একটি মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় তালগাছ ও কলাগাছে বজ্রপাতের ঘটনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
 
নয়াকান্দি গ্রামের কৃষক মোতালেব দেওয়ান বলেন, ধান পেকে গেছে, কিন্তু বজ্রপাতের কারণে মাঠে যেতে ভয় লাগে।
 
কৃষি শ্রমিক মহশিন মুন্সি জানান, বৃষ্টির চেয়ে এখন বজ্রপাতই বড় ভয়। পেটের দায়ে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।
 
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এতে প্রাণহানির পাশাপাশি কৃষি কাজও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
 
সুশীল সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে অনেক এলাকায় বোরো ধান নুয়ে পড়েছে। এ অবস্থায় জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন এবং ধান পরিপক্ব হলে দ্রুত কেটে ফেলা জরুরি।
 
এদিকে সচেতন মহল মনে করছে, বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রনিরোধক দণ্ড স্থাপন, ব্যাপক বৃক্ষরোপণ, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্ক বার্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।
 
এবিষয়ে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫০৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ১৯০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি আশা প্রকাশ করেন। মাঠ পর্যায়ে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত