আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে বর্তমানে একটি দেওয়ানি মোকাদ্দমা চলমান রয়েছে।
 
শনিবার (৩০ মে) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আবু কালাম (৫৬), তার ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ভুক্তভোগী আবু কালাম জানান, বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া মৌজায় তাদের পৈত্রিক ১.২৫ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ স্থানীয় একটি প্রভাবশালী চক্র কোনো প্রকার কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমিতে বেড়া দিয়ে তা জবরদখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
 
খবর নিয়ে জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলাটিতে আলাউদ্দিন গংরা বাদী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। বাদীপক্ষের দাবি অনুযায়ী বিগত এসএ ও আরএস রেকর্ডে তাদের ওয়ারিশদের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি যা সংশোধন হওয়া প্রয়োজন। তবে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ যে ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করছেন তার স্বপক্ষে তারা আদালতে কোনো প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ রয়েছে আদালত থেকে ডিক্রি পাওয়ার আগেই দেওয়ানি মামলার বাদীপক্ষ জমিটি জবরদখলের চেষ্টা চালায়।
 
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে রবিবার সকালে তাদের বাড়িতে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, 'এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা  হবে। #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image
 
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামে জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে বর্তমানে একটি দেওয়ানি মোকাদ্দমা চলমান রয়েছে।
 
শনিবার (৩০ মে) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আবু কালাম (৫৬), তার ভাই জাহাঙ্গীর আলম (৪৮), ভাতিজা পারভেজ (২৪) এবং পাখি আক্তার (৪২)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ভুক্তভোগী আবু কালাম জানান, বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া মৌজায় তাদের পৈত্রিক ১.২৫ শতাংশ জমি দীর্ঘ সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন, সালাউদ্দিন, ইসমাইল, মানিক মিয়া ও তাছলিমা বেগমসহ স্থানীয় একটি প্রভাবশালী চক্র কোনো প্রকার কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমিতে বেড়া দিয়ে তা জবরদখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
 
খবর নিয়ে জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলাটিতে আলাউদ্দিন গংরা বাদী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। বাদীপক্ষের দাবি অনুযায়ী বিগত এসএ ও আরএস রেকর্ডে তাদের ওয়ারিশদের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়নি যা সংশোধন হওয়া প্রয়োজন। তবে বিবাদীপক্ষের দাবি, বাদীপক্ষ যে ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করছেন তার স্বপক্ষে তারা আদালতে কোনো প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ রয়েছে আদালত থেকে ডিক্রি পাওয়ার আগেই দেওয়ানি মামলার বাদীপক্ষ জমিটি জবরদখলের চেষ্টা চালায়।
 
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে রবিবার সকালে তাদের বাড়িতে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, 'এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা  হবে। #

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত