আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে তিন দফা সংঘর্ষে নারীসহ আহত ৩; বাড়িঘরে ভাঙচুর

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন দফা সংঘর্ষে নারীসহ ৩ জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
 
​বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকাল ও দুপুরে তিন দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
 
​হামলায় আহতরা হলেন, মনাইরকান্দি গ্রামের মো. লিটনের ছেলে হাসান (২২), লিটনের স্ত্রী বেবি বেগম (৪৫) এবং প্রতিপক্ষ গ্রুপের নেয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। আহতের মধ্যে দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
 
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মনাইরকান্দি গ্রামের মো. লিটনের সাথে প্রতিবেশী দেলোয়ার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি দেলোয়ারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তবে লিটন মিয়া জানান, এই মুহূর্তে তাঁর পক্ষে বসা সম্ভব নয় ঈদের পর সময় নির্ধারণ করে জানানো হবে। এই নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষ প্রথম দফায় সংঘর্ষে জড়ায়।
​এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল নয়টায় বিবাদপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দুপুর ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবারো তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। বৃহস্পতিবার রাতের সংঘর্ষে দেলোয়ার ও শুক্রবার দুপুরে হাসান ও বেবি বেগম আহত হন।
 
​ভুক্তভোগী লিটন মিয়ার স্ত্রী বেবি বেগম অভিযোগ করে বলেন, "স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া পেছন থেকে কলকাঠি নাড়ছেন। শুক্রবার সকালে কামাল মেম্বারের নেতৃত্বেই বিবাদপূর্ণ জায়গা জোরপূর্বক দখল করে সাইনবোর্ড লাগানো হয়। আমরা বাধা দিতে গেলে আমাদের মারধর করা হয়। পরে দুপুর ৩টার দিকে তারা পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমার ছেলে হাসান এগিয়ে গেলে তাকে কুপিয়ে জখম করা হয় এবং আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।" এ ঘটনায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
 
​তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কামাল হোসেন বলেন, "আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। যতটুকু জানতে পেরেছি লিটন মিয়ারই দোষ বেশি। শালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তিনি বারবার তা প্রত্যাখ্যান করছিলেন।"
 
​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা তাহসিন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। তাঁর বাম হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে পড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শুক্রবার বিকেলে আহত হাসানকে হাসপাতালে আনা হলে তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে।
 
​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, "মনাইরকান্দি গ্রামের সংঘর্ষের বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে তিন দফা সংঘর্ষে নারীসহ আহত ৩; বাড়িঘরে ভাঙচুর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে তিন দফা সংঘর্ষে নারীসহ আহত ৩; বাড়িঘরে ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত