আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী.

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
 
গতকাল বুধবার সকালে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দী এলাকায় অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির কারখানা পরিদর্শন করেন তিনি।
 
পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেএমআই কর্তৃপক্ষ তাদের চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। 
 
এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআই ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন ব্যবস্থা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং মানসম্মত পণ্য উৎপাদনের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জেএমআই ইন্ডাস্ট্রির সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় অধিকতর অবদান রাখার আহ্বান জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী প্রমুখ। এছাড়াও জেএমআই কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী.

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
 
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
 
গতকাল বুধবার সকালে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দী এলাকায় অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির কারখানা পরিদর্শন করেন তিনি।
 
পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেএমআই কর্তৃপক্ষ তাদের চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। 
 
এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআই ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদন ব্যবস্থা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং মানসম্মত পণ্য উৎপাদনের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জেএমআই ইন্ডাস্ট্রির সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় অধিকতর অবদান রাখার আহ্বান জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
এছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী প্রমুখ। এছাড়াও জেএমআই কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত