মুন্সীগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় আবারও শীর্ষস্থান অর্জন করেছে চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ছয় থানার ১৩৬টি মাদরাসা থেকে নির্বাচিত ১৪৫ জন প্রতিযোগী অংশ নেন।
গতকাল শনিবার চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত চূড়ান্ত পর্বে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৮টি পুরস্কার অর্জন করে জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি বশির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিচারকের দায়িত্ব পালন করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ভবেরচর ইউনিয়নের সদস্য সচিব রুহুল আমিন সরকার। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ হিদায়াতুল্লাহ। যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাইফি ও গজারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও কুরআনপ্রেমী মুসল্লিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদিকে জেলার সেরা হাফেজ ও ক্বারীরা নির্বাচিত হওয়ায় চরপাথালিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। কুরআন শিক্ষার এই সাফল্য স্থানীয়দের মধ্যে নতুন আশা ও অনুপ্রেরণা যোগ করেছে।
মতামত