আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ.

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সরদার আব্দুর রাজ্জাক। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী এবং গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান প্রমুখ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী লুনা সরদার, বিদ্যালয়ের সভাপতির সহধর্মিণী আসিয়া ইসলাম আখি, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম, চর বলাকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ১৩ নম্বর টেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুজ্জামান মাস্টার, টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সরকার, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, তাইজুল ইসলাম তাজল সরদার, যুবদল নেতা বশির প্রধান ও সাবেক অভিভাবক সদস্য আনোয়ারা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। নানা ইভেন্টে প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথি ও শিক্ষকরা পুরস্কার তুলে দেন।
 
শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পুরস্কার পাওয়ার সুযোগ ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
 
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ.

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সরদার আব্দুর রাজ্জাক। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী এবং গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান প্রমুখ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী লুনা সরদার, বিদ্যালয়ের সভাপতির সহধর্মিণী আসিয়া ইসলাম আখি, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম, চর বলাকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ১৩ নম্বর টেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুজ্জামান মাস্টার, টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সরকার, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, তাইজুল ইসলাম তাজল সরদার, যুবদল নেতা বশির প্রধান ও সাবেক অভিভাবক সদস্য আনোয়ারা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। নানা ইভেন্টে প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথি ও শিক্ষকরা পুরস্কার তুলে দেন।
 
শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পুরস্কার পাওয়ার সুযোগ ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
 
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত