আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন; চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ ও চরাঞ্চলের বাসিন্দারা.

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনজীবন। কয়েক দিন ধরে অব্যাহত শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশা ও অটোরিকশা চালক, কৃষিশ্রমিক এবং চরাঞ্চলের বাসিন্দারা।
 
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে শীতে সকাল বেলা মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেকেই কাজে যেতে দেরি করছেন, আবার কেউ কেউ কাজেই যেতে পারছেন না। শীত নিবারণের জন্য রাস্তার পাশে, খোলা মাঠে কিংবা বাড়ির আঙিনায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষকে।
 
শীতের কারণে কাজে যেতে না পারায় নিম্নআয়ের মানুষের আয় রোজগার মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। দিনমজুর, কৃষিশ্রমিক ও পরিবহন শ্রমিকদের পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে।
 
নয়াকান্দি গ্রামের ৬০ বছর বয়সী লক্ষ্মী রানী বলেন, এই কনকনে শীতে আগুনের পাশে না থাকলে শরীর টেকে না। বয়স হয়েছে, ঠান্ডা আর সহ্য হয় না। আগুন পোহানোই এখন একমাত্র ভরসা।
 
একই গ্রামের মোতালেব দেওয়ান জানান,
এত ঠান্ডায় হাঁটাচলা করা যায় না। সারাদিন আগুন জ্বালিয়ে বসে থাকতে হয়। এবার শীতটা অন্যবারের চেয়ে অনেক বেশি কষ্ট দিচ্ছে।
 
রিকশা চালক হান্নান মিয়া বলেন, সময় এখন প্রায় বিকাল ৪টা। সূর্যের আলো এখনো দেখা যায়নি। অন্যদিনে এ সময়ের মধ্যে তিন থেকে চারশো টাকা রোজগার হতো। আর আজকে এখন পর্যন্ত একশ টাকায় কামাই করতে পারিনি। শীতের কারণে লোকজন বাহিরে বের হচ্ছে না। পরিবার পরিজনদের নিয়ে খুব খারাপ সময় পার করছি।
 
চর বলাকী গ্রামের বাসিন্দা মিজান, নজরুল ও কাশেমসহ কয়েকজন জানান, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
 
ভবেরচর বাজারের ব্যবসায়ী কাদের মিয়া বলেন, শীতের জন্য মানুষ কম চলাচল করছে বাইরে। দোকান খোলা থাকলেও বিক্রি নেই। যাদের প্রয়োজন তারাই বাজারে আসছেন। শীতের তীব্রতা অনেক বেশি দিনে ও রাতে।
 
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা, গরম কাপড় বিতরণ এবং চরাঞ্চলে বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে শীতজনিত রোগ ও দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
এদিকে ঘন কুয়াশার কারণে সকাল ও রাতের বেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
 
বাস চালক শাহজালাল মিয়া বলেন,
ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় সামনে ঠিকমতো দেখা যায় না। হাত-পা অবশ হয়ে আসে, স্টিয়ারিং ধরতেও কষ্ট হয়। তারপরও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।
 
মালবাহী ট্রাকচালক রাসেল বলেন, কুয়াশার কারণে সড়ক দেখা যায় না। সে কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ির গতি সামান্য রেখে চালাতে হয়। আর এ কারণে সময় মতো মালামাল পৌঁছে দিতে পারছি না।
 
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, বুধবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। উপজেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ায় গত কয়েক দিন ধরেই ভাসমান ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন; চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ ও চরাঞ্চলের বাসিন্দারা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন; চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ ও চরাঞ্চলের বাসিন্দারা.

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনজীবন। কয়েক দিন ধরে অব্যাহত শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশা ও অটোরিকশা চালক, কৃষিশ্রমিক এবং চরাঞ্চলের বাসিন্দারা।
 
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে শীতে সকাল বেলা মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেকেই কাজে যেতে দেরি করছেন, আবার কেউ কেউ কাজেই যেতে পারছেন না। শীত নিবারণের জন্য রাস্তার পাশে, খোলা মাঠে কিংবা বাড়ির আঙিনায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষকে।
 
শীতের কারণে কাজে যেতে না পারায় নিম্নআয়ের মানুষের আয় রোজগার মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। দিনমজুর, কৃষিশ্রমিক ও পরিবহন শ্রমিকদের পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে।
 
নয়াকান্দি গ্রামের ৬০ বছর বয়সী লক্ষ্মী রানী বলেন, এই কনকনে শীতে আগুনের পাশে না থাকলে শরীর টেকে না। বয়স হয়েছে, ঠান্ডা আর সহ্য হয় না। আগুন পোহানোই এখন একমাত্র ভরসা।
 
একই গ্রামের মোতালেব দেওয়ান জানান,
এত ঠান্ডায় হাঁটাচলা করা যায় না। সারাদিন আগুন জ্বালিয়ে বসে থাকতে হয়। এবার শীতটা অন্যবারের চেয়ে অনেক বেশি কষ্ট দিচ্ছে।
 
রিকশা চালক হান্নান মিয়া বলেন, সময় এখন প্রায় বিকাল ৪টা। সূর্যের আলো এখনো দেখা যায়নি। অন্যদিনে এ সময়ের মধ্যে তিন থেকে চারশো টাকা রোজগার হতো। আর আজকে এখন পর্যন্ত একশ টাকায় কামাই করতে পারিনি। শীতের কারণে লোকজন বাহিরে বের হচ্ছে না। পরিবার পরিজনদের নিয়ে খুব খারাপ সময় পার করছি।
 
চর বলাকী গ্রামের বাসিন্দা মিজান, নজরুল ও কাশেমসহ কয়েকজন জানান, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
 
ভবেরচর বাজারের ব্যবসায়ী কাদের মিয়া বলেন, শীতের জন্য মানুষ কম চলাচল করছে বাইরে। দোকান খোলা থাকলেও বিক্রি নেই। যাদের প্রয়োজন তারাই বাজারে আসছেন। শীতের তীব্রতা অনেক বেশি দিনে ও রাতে।
 
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা, গরম কাপড় বিতরণ এবং চরাঞ্চলে বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে শীতজনিত রোগ ও দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
এদিকে ঘন কুয়াশার কারণে সকাল ও রাতের বেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
 
বাস চালক শাহজালাল মিয়া বলেন,
ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় সামনে ঠিকমতো দেখা যায় না। হাত-পা অবশ হয়ে আসে, স্টিয়ারিং ধরতেও কষ্ট হয়। তারপরও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।
 
মালবাহী ট্রাকচালক রাসেল বলেন, কুয়াশার কারণে সড়ক দেখা যায় না। সে কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ির গতি সামান্য রেখে চালাতে হয়। আর এ কারণে সময় মতো মালামাল পৌঁছে দিতে পারছি না।
 
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, বুধবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। উপজেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়েই শীতের প্রভাব থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ায় গত কয়েক দিন ধরেই ভাসমান ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত