আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদনে জমি দখল হারানোর শঙ্কায় একটি দরিদ্র পরিবার

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি দেওয়ানি মামলার রায় ও ডিক্রি প্রাপ্ত জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার মামলার ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদনের কারণে চরম ভোগান্তিতে পড়েছে একটি দরিদ্র পরিবার। হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর মৌজায় পৈতৃক সূত্রে মালিকানা ও আদালতের রায় থাকার পরও তদন্ত প্রতিবেদনে ভুল তথ্য আসায় প্রতিপক্ষ জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
 
অনুসন্ধানে জানা যায়, ভবানীপুর মৌজার সিএস ১১৩ খতিয়ানের ১৯০ নম্বর দাগের ৩৯ শতাংশ জমি পৈতৃক সূত্রে মালিক মৃত সাইজ উদ্দিনের ছেলে হানিফা ও তার স্বজনরা। বিগত সিএস রেকর্ডে মালিকানা সঠিক থাকলেও পরবর্তী এসএ ও আরএস রেকর্ডে তা ভুলবশত অন্য নামে লিপিবদ্ধ হয়। জমির বৈধ মালিকপক্ষের মধ্যে কয়েকজন রেকর্ড সংশোধনের জন্য ২০১৭ সালে গজারিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি ঘোষণামূলক মামলা (নং ১৬৪/১৭) দায়ের করা হয়। ২০২০ সালে আদালত বাদীপক্ষের অনুকূলে ২৩.৪০ শতাংশ জমির পূর্ণ স্বত্ব স্বীকার করে ডিক্রি প্রদান করেন। অবশিষ্ট জমির মালিকানা নিয়েও বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। বাস্তবে নালিশী সম্পত্তির ৫ শতাংশে বাদী, ৫ শতাংশে বিবাদীর স্থাপনা  রয়েছে। সম্পত্তির অবশিষ্ট অংশ খালি থাকলেও তদন্ত প্রতিবেদনে বিবাদীপক্ষ মাত্র ১.৭৫ শতাংশ অংশে ভোগদখলে রয়েছে বলে উল্লেখ করা হয়।
 
ভুক্তভোগী হানিফার স্ত্রী সামিনা বেগম অভিযোগ করেন, আদালতের রায় ও চলমান মামলার বিষয়টি গোপন করে একটি পক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা (নং ৫৬৯/২৫) দায়ের করে। ওই মামলার সরেজমিন তদন্ত প্রতিবেদনে মাত্র ১.৭৫ শতাংশ জমি আমাদের দখলে দেখিয়ে একটি ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করা হয়েছে। সামিনা বেগম বলেন, "আদালতের ডিক্রি অনুযায়ী আমরা অধিকাংশ জমির মালিক এবং ভোগদখলে আছি। কিন্তু এই ভুল প্রতিবেদনের সুযোগ নিয়ে প্রতিপক্ষ এখন আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।"
 
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অপর পক্ষের আব্দুল হালিম বলেন, "পূর্বের দেওয়ানি মামলাটি দায়ের করার পর আমাদের প্রতি কোনো সমন জারি করা হয়নি। বিষয়টি সম্পর্কে আমরা সম্পূর্ণ অন্ধকারে ছিলাম এবং মামলাটি একতরফাভাবে নিষ্পত্তি করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি অবগত হওয়ার পর আমরা উচ্চ আদালতে আপিল করেছি। সেই আপিল মামলাটি বর্তমানে চলমান রয়েছে।"​তিনি আরও বলেন, "আপিল চলাকালীন বিবাদী পক্ষ নালিশী সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। নালিশী সম্পত্তির প্রায় ষোলআনা আমরা দীর্ঘদিন যাবত ভোগদখলে রয়েছি। এমতাবস্থায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং বেআইনি দখল রোধে আমরা ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেছি।"
 
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার রেজাউল করিম বলেন, "১৪৫ ধারার মামলার ক্ষেত্রে আমরা মালিকানা নয় শুধু বর্তমান দখল দেখি। সরেজমিন তদন্তে যা পাওয়া গেছে প্রতিবেদনে তাই উল্লেখ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।"
 
​অন্যদিকে, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, "১৪৫ ধারার মামলার প্রতিবেদনের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হলে আদালতে আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। আদালত নির্দেশ দিলে প্রয়োজনে আমি নিজে সরেজমিন তদন্ত করে পুনরায় প্রতিবেদন দেব।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদনে জমি দখল হারানোর শঙ্কায় একটি দরিদ্র পরিবার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদনে জমি দখল হারানোর শঙ্কায় একটি দরিদ্র পরিবার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত