আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় দুই বছরেও চালু হয়নি বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট, খোলা জায়গায় ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য

দুই বছরেও চালু হয়নি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। ফলে বাধ্য হয়ে জীবাণুমুক্ত না করেই হাসপাতালের বর্জ্য অপসারণ করা হচ্ছে স্টাফ কোয়ার্টারের পাশের খোলা জায়গায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
 
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশের একটি গর্তে স্তূপ করে ফেলা হয়েছে রক্তমাখা টেস্ট টিউব, কাঁচের ইনজেকশন শিশি, কফ স্পার্মযুক্ত স্যাম্পল বোতল, ভাঙা সিরিঞ্জ ও গজ প্যাড। এ সময় কয়েকটি কুকুর ও বিড়ালকে ওই বর্জ্যের মধ্যে ঘোরাফেরা করতে এবং কিছু বর্জ্য খেতে দেখা যায়।
 
রোগীর স্বজনরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে খোলা জায়গায় বিপজ্জনক বর্জ্য ফেলে রাখা অত্যন্ত উদ্বেগজনক। এতে করে শিশু ও সাধারণ মানুষ সহজেই সংক্রমণের ঝুঁকিতে পড়ছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
 
স্টাফ কোয়ার্টারে বসবাসরত এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রতিদিন এই বর্জ্যের পাশ দিয়ে চলাফেরা করি। দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এখানে জীবাণুর ঝুঁকি সব সময়ই থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
 
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে।
 
পরিবেশ বিজ্ঞানীদের মতে, এই ধরনের মেডিকেল বর্জ্যে হেপাটাইটিস বি ও সি, টিবি ও এইচআইভির মতো মারাত্মক রোগের জীবাণু থাকতে পারে, যা পানিতে ৩ থেকে ৭ দিন পর্যন্ত সক্রিয় থাকে। ফলে নিকটস্থ পুকুর বা পানির উৎস দূষিত হলে গোসল কিংবা রান্নার মাধ্যমে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্টের ভবন নির্মাণ করা হয়েছে। তবে বর্জ্য পরিশোধনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো সরবরাহ করা হয়নি। ফলে প্ল্যান্টটি চালু করা সম্ভব হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় দুই বছরেও চালু হয়নি বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট, খোলা জায়গায় ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় দুই বছরেও চালু হয়নি বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট, খোলা জায়গায় ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
 
দুই বছরেও চালু হয়নি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। ফলে বাধ্য হয়ে জীবাণুমুক্ত না করেই হাসপাতালের বর্জ্য অপসারণ করা হচ্ছে স্টাফ কোয়ার্টারের পাশের খোলা জায়গায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
 
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশের একটি গর্তে স্তূপ করে ফেলা হয়েছে রক্তমাখা টেস্ট টিউব, কাঁচের ইনজেকশন শিশি, কফ স্পার্মযুক্ত স্যাম্পল বোতল, ভাঙা সিরিঞ্জ ও গজ প্যাড। এ সময় কয়েকটি কুকুর ও বিড়ালকে ওই বর্জ্যের মধ্যে ঘোরাফেরা করতে এবং কিছু বর্জ্য খেতে দেখা যায়।
 
রোগীর স্বজনরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে খোলা জায়গায় বিপজ্জনক বর্জ্য ফেলে রাখা অত্যন্ত উদ্বেগজনক। এতে করে শিশু ও সাধারণ মানুষ সহজেই সংক্রমণের ঝুঁকিতে পড়ছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
 
স্টাফ কোয়ার্টারে বসবাসরত এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রতিদিন এই বর্জ্যের পাশ দিয়ে চলাফেরা করি। দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এখানে জীবাণুর ঝুঁকি সব সময়ই থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
 
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলা হলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে।
 
পরিবেশ বিজ্ঞানীদের মতে, এই ধরনের মেডিকেল বর্জ্যে হেপাটাইটিস বি ও সি, টিবি ও এইচআইভির মতো মারাত্মক রোগের জীবাণু থাকতে পারে, যা পানিতে ৩ থেকে ৭ দিন পর্যন্ত সক্রিয় থাকে। ফলে নিকটস্থ পুকুর বা পানির উৎস দূষিত হলে গোসল কিংবা রান্নার মাধ্যমে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্টের ভবন নির্মাণ করা হয়েছে। তবে বর্জ্য পরিশোধনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো সরবরাহ করা হয়নি। ফলে প্ল্যান্টটি চালু করা সম্ভব হয়নি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত