আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ও আইনশৃঙ্খলা প্রস্তুতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। গতকাল মঙ্গলবার দুপুরে গজারিয়া থানার আওতাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পসহ একাধিক ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ প্রশাসন শতভাগ নিরপেক্ষ ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবে। অপরাধীরা যে দল বা গোষ্ঠীর অনুসারী হোক না কেন, পুলিশের কাছে তাদের একমাত্র পরিচয় অপরাধী।
তিনি গুয়াগাছিয়া ইউনিয়নের ৩০ নম্বর শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও ঝুঁকিমুক্ত। ভোটকেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীর প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. ফিরোজ কবির, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী, ডিবি পুলিশের ওসি ইফতেখার হোসেন, গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় ভাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, বিএনপি নেতা বাবুল গোলদার এবং যুবদল নেতা হারুন রশীদ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

মতামত