আপডেট : শুক্রবার, ১৫ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় প্রতিবেশী যুবকের লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী, ২ মাসের অন্তঃসত্ত্বা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এক প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়ে ১৮ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়নের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী বকুল দেওয়ানের ছেলে সাব্বির। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে এতদিন মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে বিষয়টি তার মায়ের নজরে আসে। পরবর্তীতে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
 
ভুক্তভোগী কিশোরী ভাঙা ভাঙা শব্দে জানায়, তার মা বাড়িতে না থাকার সুযোগে সাব্বির তাদের ঘরে ঢুকে অন্তত তিনবার তাকে ধর্ষণ করেছে। এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
 
অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধি অভিযুক্তের সাথে কিশোরীর বিয়ে দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করছেন বলেও গুঞ্জন উঠেছে।
 
ভুক্তভোগীর মা বলেন, "গত কয়েকদিন আগে আমি ধান শুকানোর কাজে ব্যস্ত থাকাকালীন সাব্বির ঘরে ঢুকে আমার মেয়ের ক্ষতি করে। মেয়ে দৌড়ে এসে আমাকে সব জানায়। আমরা এখন দিশেহারা কার কাছে যাব বুঝতে পারছি না। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হয়েছে আমরা সেই অপেক্ষায় আছি।"
 
এ বিষয়ে অভিযুক্ত সাব্বিরের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি আমি অবগত হয়েছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় প্রতিবেশী যুবকের লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী, ২ মাসের অন্তঃসত্ত্বা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় প্রতিবেশী যুবকের লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী, ২ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এক প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়ে ১৮ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়নের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী বকুল দেওয়ানের ছেলে সাব্বির। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে এতদিন মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে বিষয়টি তার মায়ের নজরে আসে। পরবর্তীতে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
 
ভুক্তভোগী কিশোরী ভাঙা ভাঙা শব্দে জানায়, তার মা বাড়িতে না থাকার সুযোগে সাব্বির তাদের ঘরে ঢুকে অন্তত তিনবার তাকে ধর্ষণ করেছে। এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
 
অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধি অভিযুক্তের সাথে কিশোরীর বিয়ে দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করছেন বলেও গুঞ্জন উঠেছে।
 
ভুক্তভোগীর মা বলেন, "গত কয়েকদিন আগে আমি ধান শুকানোর কাজে ব্যস্ত থাকাকালীন সাব্বির ঘরে ঢুকে আমার মেয়ের ক্ষতি করে। মেয়ে দৌড়ে এসে আমাকে সব জানায়। আমরা এখন দিশেহারা কার কাছে যাব বুঝতে পারছি না। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হয়েছে আমরা সেই অপেক্ষায় আছি।"
 
এ বিষয়ে অভিযুক্ত সাব্বিরের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি আমি অবগত হয়েছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত