আপডেট : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরা পেল নতুন বই, বঞ্চিত অনেক মাধ্যমিক শিক্ষার্থী.

শিক্ষাবর্ষের প্রথম দিনেই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে একই দিনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্র ছিল ভিন্ন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণির শিক্ষার্থীরা এখনও নতুন বই পায়নি। ফলে শিক্ষাবর্ষের শুরুতেই পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
 
গতকাল বৃহস্পতিবার উপজেলার একাধিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবক কিংবা সহপাঠীদের সঙ্গে এসে বই সংগ্রহ করছে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
 
ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বই নিতে আসা এক অভিভাবক বলেন, “আমার দুই মেয়ে এই স্কুলে পড়ে। একজন ক্লাস ফাইভে, আরেকজন ক্লাস ওয়ানে উঠেছে। আজ তারা নতুন বই পেয়েছে। বই পেয়ে তারা খুব খুশি, আমিও আনন্দিত।”
 
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারা মনি জানায়, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আমার রোল এবার ১২ থেকে ১৭ হয়েছে। এবার আরও ভালোভাবে পড়াশোনা করব।
 
গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে নির্ধারিত পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৯ হাজার ২০৯ জন শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে।
 
তবে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণে দেখা দিয়েছে সংকট। অনেক বিদ্যালয়ে নবম শ্রেণির বই এখনও পৌঁছেনি। কোথাও কোথাও ষষ্ঠ শ্রেণির বই এলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
 
এ বিষয়ে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার বলেন, সপ্তম ও অষ্টম শ্রেণির বই আমরা বিতরণ করেছি। ষষ্ঠ শ্রেণির বই আংশিক এসেছে, কিন্তু নবম শ্রেণির কোনো বই এখনো পাইনি। কবে নাগাদ বাকি বইগুলো আসবে, তা নিশ্চিত নয়। বই এলে শিক্ষা অফিস থেকে আমাদের জানানো হবে।
 
নবম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান বলেন, নতুন বছরের প্রথম দিনেই সবার হাতে নতুন বই থাকার কথা। কিন্তু আমরা বই ছাড়াই ক্লাস করছি। শিক্ষকরা বোর্ডে লিখে পড়াচ্ছেন, কিন্তু বই না থাকলে বাসায় পড়া খুব কঠিন।
 
বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. নাজিম বলেন, প্রাথমিকের ছোট ভাই-বোনেরা বই পেলেও আমরা এখনো পাইনি। এটা খুব হতাশাজনক। পরীক্ষার সিলেবাস সময়মতো শেষ হবে কি না, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি।
 
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, ষষ্ঠ শ্রেণির বই ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে। সপ্তম ও অষ্টম শ্রেণির বই আংশিক বাকি আছে। উপজেলায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসা রয়েছে। চাহিদার বিপরীতে এ পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বই বিতরণ হয়েছে। বাকি বই পেলে দ্রুত সব শিক্ষার্থীকে বইয়ের আওতায় আনা যাবে বলে আশা করছি।
 
এদিকে দ্রুত মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরা পেল নতুন বই, বঞ্চিত অনেক মাধ্যমিক শিক্ষার্থী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় প্রাথমিকের শিক্ষার্থীরা পেল নতুন বই, বঞ্চিত অনেক মাধ্যমিক শিক্ষার্থী.

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image
 
শিক্ষাবর্ষের প্রথম দিনেই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে একই দিনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্র ছিল ভিন্ন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণির শিক্ষার্থীরা এখনও নতুন বই পায়নি। ফলে শিক্ষাবর্ষের শুরুতেই পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
 
গতকাল বৃহস্পতিবার উপজেলার একাধিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবক কিংবা সহপাঠীদের সঙ্গে এসে বই সংগ্রহ করছে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
 
ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বই নিতে আসা এক অভিভাবক বলেন, “আমার দুই মেয়ে এই স্কুলে পড়ে। একজন ক্লাস ফাইভে, আরেকজন ক্লাস ওয়ানে উঠেছে। আজ তারা নতুন বই পেয়েছে। বই পেয়ে তারা খুব খুশি, আমিও আনন্দিত।”
 
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারা মনি জানায়, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আমার রোল এবার ১২ থেকে ১৭ হয়েছে। এবার আরও ভালোভাবে পড়াশোনা করব।
 
গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে নির্ধারিত পাঠ্যবই বিতরণ সম্পন্ন হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৯ হাজার ২০৯ জন শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে।
 
তবে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণে দেখা দিয়েছে সংকট। অনেক বিদ্যালয়ে নবম শ্রেণির বই এখনও পৌঁছেনি। কোথাও কোথাও ষষ্ঠ শ্রেণির বই এলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
 
এ বিষয়ে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার বলেন, সপ্তম ও অষ্টম শ্রেণির বই আমরা বিতরণ করেছি। ষষ্ঠ শ্রেণির বই আংশিক এসেছে, কিন্তু নবম শ্রেণির কোনো বই এখনো পাইনি। কবে নাগাদ বাকি বইগুলো আসবে, তা নিশ্চিত নয়। বই এলে শিক্ষা অফিস থেকে আমাদের জানানো হবে।
 
নবম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান বলেন, নতুন বছরের প্রথম দিনেই সবার হাতে নতুন বই থাকার কথা। কিন্তু আমরা বই ছাড়াই ক্লাস করছি। শিক্ষকরা বোর্ডে লিখে পড়াচ্ছেন, কিন্তু বই না থাকলে বাসায় পড়া খুব কঠিন।
 
বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. নাজিম বলেন, প্রাথমিকের ছোট ভাই-বোনেরা বই পেলেও আমরা এখনো পাইনি। এটা খুব হতাশাজনক। পরীক্ষার সিলেবাস সময়মতো শেষ হবে কি না, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি।
 
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, ষষ্ঠ শ্রেণির বই ধাপে ধাপে বিতরণ করা হচ্ছে। সপ্তম ও অষ্টম শ্রেণির বই আংশিক বাকি আছে। উপজেলায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসা রয়েছে। চাহিদার বিপরীতে এ পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বই বিতরণ হয়েছে। বাকি বই পেলে দ্রুত সব শিক্ষার্থীকে বইয়ের আওতায় আনা যাবে বলে আশা করছি।
 
এদিকে দ্রুত মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত