আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় ফিলিং স্টেশনে আগের মতোই মোটরসাইকেলের দীর্ঘ সারি; কমছে না ভোগান্তি.

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও মুন্সীগঞ্জের গজারিয়ায় ফিলিং স্টেশন গুলোতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়নি। ফলে আগের মতোই মোটরসাইকেলের দীর্ঘ সারি ও ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা।
 
গতাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। কোথাও তেল পাওয়া গেলেও সেখানে কয়েকশ মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত।
 
ভোক্তারা জানান, আগের তুলনায় কিছুটা সময় কম লাগলেও ভোগান্তি এখনো পুরোপুরি কমেনি। দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়ায় মোট আটটি ফিলিং স্টেশনের মধ্যে বেশির ভাগ স্থানে সরবরাহ সীমিত। একটি দুটি স্টেশনে তেল পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ সারি।
 
জেএমআই ফিলিং স্টেশন-এর ম্যানেজার বেলাল হোসেন বলেন, আগের তুলনায় সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তবে চাহিদা অনেক বেশি হওয়ায় লাইনের চাপ কমছে না। আমরা পর্যায়ক্রমে সবার মাঝে তেল সরবরাহ করার চেষ্টা করছি।
 
তিনি আরও বলেন, ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কোথাও কৃত্রিম সংকট বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
 
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। গত শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা,কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় ফিলিং স্টেশনে আগের মতোই মোটরসাইকেলের দীর্ঘ সারি; কমছে না ভোগান্তি.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ফিলিং স্টেশনে আগের মতোই মোটরসাইকেলের দীর্ঘ সারি; কমছে না ভোগান্তি.

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
 
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও মুন্সীগঞ্জের গজারিয়ায় ফিলিং স্টেশন গুলোতে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়নি। ফলে আগের মতোই মোটরসাইকেলের দীর্ঘ সারি ও ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা।
 
গতাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। কোথাও তেল পাওয়া গেলেও সেখানে কয়েকশ মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত।
 
ভোক্তারা জানান, আগের তুলনায় কিছুটা সময় কম লাগলেও ভোগান্তি এখনো পুরোপুরি কমেনি। দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়ায় মোট আটটি ফিলিং স্টেশনের মধ্যে বেশির ভাগ স্থানে সরবরাহ সীমিত। একটি দুটি স্টেশনে তেল পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ সারি।
 
জেএমআই ফিলিং স্টেশন-এর ম্যানেজার বেলাল হোসেন বলেন, আগের তুলনায় সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তবে চাহিদা অনেক বেশি হওয়ায় লাইনের চাপ কমছে না। আমরা পর্যায়ক্রমে সবার মাঝে তেল সরবরাহ করার চেষ্টা করছি।
 
তিনি আরও বলেন, ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কোথাও কৃত্রিম সংকট বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
 
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। গত শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা,কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত